Categories: Uncategorized

পার্ক স্ট্রিটের পার্ক সেন্টারে বিধ্বংসী অগ্নিকাণ্ড

খবর লাইভ : অফিস টাইমে পার্ক স্ট্রিটে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। পার্ক সেন্টারের  চারতলার একটি ক্যাফেতে বিধ্বংসী আগুন লাগায় চাঞ্চল্য ছড়িয়েছে। কালো ধোয়ায় রেখে গেছে চারপাশ। অ্যালেন পার্কের ঠিক উল্টোদিকে এই ঘটনা ঘটায় ক্যামাক স্ট্রিট সংলগ্ন রাস্তাতেও যান চলাচল ব্যাহত। ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন। পার্শ্ববর্তী অফিসগুলোতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় দ্রুত তা খালি করা হচ্ছে।

আরও পড়ুনঃ মাঝ আকাশে বিমান ভ্যানিশ! নিখোঁজ মালওয়ির ভাইস প্রেসিডেন্ট

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে পার্ক সেন্টারের চারতলায় একটি ক্যাফের কিচেন থেকে আগুন লাগার ঘটনা ঘটে। সকালের দিকে সেখানে লোকজন কম থাকায় হতাহতের কোনও খবর মেলেনি। তবে যেহেতু ওই বিল্ডিং সংলগ্ন আরও অনেকগুলো অফিস রয়েছে এবং সেখানে কর্মীরা অনেকেই এসে গেছিলেন তাই আতঙ্ক ছড়িয়েছে সকলের মধ্যে। ইতিমধ্যেই আগুন নেভানোর কাজ শুরু হয়েছে। বেশ কিছু আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এখনও আগুন নিয়ন্ত্রনে আসেনি। আগুন ছড়িয়ে পড়া আটকাতে একের পর এক ফায়ার ইঞ্জিন আনা হচ্ছে বলে খবর।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago