মুম্বই বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধার,আটক দুই বিদেশি মহিলা

খবর লাইভ  :  মুম্বই বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধার। সূত্রে খবর, মুম্বই বিমানবন্দর থেকে ১৯.১৫ কোটি টাকা মূল্যের ৩২.৭৯ কেজি সোনা বাজেয়াপ্ত করা হয়েছে। নাইরোবি থেকে মুম্বই ভ্রমণকারী দুই বিদেশি মহিলার কাছ থেকে এই বিপুল পরিমাণ টাকার সোনার বার উদ্ধার হয়েছে। বিদেশি মহিলা দুজনকে মুম্বইয়ের সিএসএমআই বিমানবন্দরের কাস্টমস অফিসাররা আটক করেছে। জানা গিয়েছে ব্যগে রাখা অন্তর্বাসের মধ্যে সোনাগুলো লুকানো ছিল।

শুল্ক বিভাগ সূত্রে খবর, ওই দুই মহিলা যাত্রীর অন্তর্বাস এবং আসবাবের মধ্যে প্রায় ৩৩ কেজি সোনা লুকোনো ছিল। ওই সোনার বাজারদর প্রায় কুড়ি কোটি টাকা।সোমবার ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর আফ্রিকা থেকে আগত ওই দুই যাত্রীকে দেখে সন্দেহ হয় শুল্ক বিভাগের আধিকারিকদের। তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এর পর তাঁদের তল্লাশি চালানোর সময় ওই সোনা উদ্ধার হয়।শুল্ক বিভাগের তরফে জানানো হয়েছে, দুই বিদেশিনীর অন্তর্বাসেই সোনা লুকোনো ছিল। উভয়কেই গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত চলছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago