খবর লাইভ : ফের বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। তথ্য বলছে, গত দু’সপ্তাহে পেঁয়াজের দাম ৩০ থেকে ৫০ শতাংশ বেড়েছে। পেঁয়াজের ফলন দেরিতে হওয়ার কারণে এবং ইদের আগে বিপুল চাহিদার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এরই পাশাপাশি, অনেক ব্যবসায়ী পেঁয়াজ মজুত করে রাখার কারণেও বৃদ্ধি পাচ্ছে এই নিত্যপ্রয়োজনীয় সব্জির দাম। জানা গিয়েছে, নাসিকের লাসলগাঁও বাজারে গত ২৫ মে এক কেজি পেঁয়াজের দাম ছিল ১৭ টাকা। কিন্তু সোমবার তা বেড়ে হয়েছে ২৬ টাকা। অন্য দিকে, ইতিমধ্যেই মহারাষ্ট্রের অনেক পাইকারি বাজারে শীর্ষ মানের পেঁয়াজের দাম কেজি প্রতি ৩০ টাকা ছাড়িয়ে গিয়েছে। ওয়াকিবহালমহলের মত,চাহিদা এবং জোগানের মধ্যে ভারসাম্য নষ্ট হওয়ার কারণেই পেঁয়াজের দাম বেড়েছে।
মহারাষ্ট্রের নাসিকের একজন পেঁয়াজ ব্যবসায়ীরা জানিয়েছেন, সারা দেশেই এ বছর মহারাষ্ট্রের পেঁয়াজের চাহিদা বেশি রয়েছে। বিশেষ করে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে প্রচুর পরিমাণে পেঁয়াজ রফতানি করা হচ্ছে। ‘হর্টিকালচার প্রোডিউস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন’-এর সভাপতি অজিত শাহ জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার রফতানি শুল্ক প্রত্যাহার করতে পারে। এই অনুমানের উপর ভিত্তি করে, দাম বাড়ার আশায় পেঁয়াজ মজুত করে রাখা হচ্ছে। আর সেই কারণেই পেঁয়াজের দাম বাড়ছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…