দু’দিন ধরে চূড়ান্ত নাকাল শিয়ালদহ মেন এবং উত্তর শাখার যাত্রীরা

খবর লাইভ : দু’দিন ধরে চূড়ান্ত নাকাল হতে হচ্ছে শিয়ালদহ মেন এবং উত্তর শাখার যাত্রীদের। শুক্রবার কোনওক্রমে উতরে গেলেও শনিবার যাত্রীদের ভোগান্তির শেষ ছিল না। বেলা যত গড়িয়েছে, পরিষেবার হাল তত খারাপ হয়েছে। দিনভর বহু ট্রেন বাতিল ছিল। যে ট্রেনগুলি চলেছে, তা কোনও সময়সূচি মেনে চলেনি। রাজধানী বা দুরন্ত এক্সপ্রেসের মতো ট্রেনও ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেছে শিয়ালদহে ঢোকার আগে। লোকাল ট্রেনের অবস্থাও তথৈবচ। দুই থেকে তিন ঘণ্টা দেরিতে চলেছে বিভিন্ন লোকাল ট্রেন।

শিয়ালদহের ডিআরএম অফিস সূত্রে শনিবার রাতে জানা গিয়েছে, যে গতিতে চলছে কাজ, তাতে সব মিটতে রবিবার দুপুর পেরিয়ে যাবে। তার পরেই স্বাভাবিক ভাবে ট্রেন চলাচল করবে।

আরও পড়ুনঃ পাঁচ বছরের চুক্তিসাপেক্ষে কলকাতা বন্দরের দায়িত্বে আদানি গোষ্ঠী
রেলের এই ভূমিকায় খুশি নন রেলের প্রাক্তন কর্তারা। তাঁদের অনেকের মতে, শিয়ালদহে যে কাজ হবে, সেটা পূর্ব পরিকল্পিত। রেল কর্তৃপক্ষ সেটা জানতেন। তা সত্ত্বেও রেলের তরফে ওই বিষয়ে কোনও আগাম প্রচার করা হয়নি বলেই তাঁদের অভিযোগ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago