খবর লাইভ : রেলযাত্রীদের ভোগান্তি যেন কমছেই না। শিয়ালদহতে বৃহস্পতিবার মধ্যরাত থেকে যে রেলের কাজ শুরু হয়েছে রবিবার দুপুরেও তা মিটবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। শিয়ালদহের ডিআরএম অফিস সূত্রে শনিবার রাতে জানা গিয়েছে, যে গতিতে চলছে কাজ, তাতে সব মিটতে রবিবার দুপুর পেরিয়ে যাবে। সেক্ষেত্রে আজ রাতের মধ্যে সব স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম। নতুন ‘সিস্টেম’ ঠিকঠাক কার্যকর হতে যে সময় লাগে সেই হিসেব করলে সোমবার সকলের আগে পরিষেবা সচল হবে না। অর্থাৎ সপ্তাহের প্রথম ব্যস্ততম দিনে ফের সমস্যায় পড়বেন যাত্রীরা।
শিয়ালদহ স্টেশনে ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম এতদিন কাজের জন্য বন্ধ ছিল। আসলে এই পাঁচটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ও আকারের কারণে এতদিন বারো বগির ট্রেন চালানো যেত না। সেই জন্য গত তিনদিন ধরে কাজ চলল। দুর্ভোগ বাড়লো সাধারণ মানুষের। কিন্তু এবার কি ১২ বগির ট্রেন চলাচল সম্ভব হবে? পূর্বরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, আগামী জুলাই মাসের গোড়া থেকেই শিয়ালদহ মেন এবং উত্তর শাখার বেশির ভাগ ট্রেন ১২ কামরার চালানো হবে। অর্থাৎ আরও একমাসের অপেক্ষা!
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…