খবর লাইভ : ফরাসি ওপেনে জয়ের হ্যাটট্রিক ইগা সোয়াইতেক। টানা তিনবছর রোলা গাঁরোয় দাপট জারি পোল্যান্ডের তারকার। এদিন ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হলেন সোয়াইতেক। ফাইনালে তিনি হারালেন, ইতালির ইয়াসমিন পাওলিনিকে। ম্যাচের ফলাফল ৬-২, ৬-১। এই জয়ের ফলে এই নিয়ে পাঁচটা গ্র্যান্ড স্লাম জিতে নিলেন নিজের কেরিয়ারে। ক্লে কোর্টে মোট চারবার।
প্রথম সেটের তৃতীয় গেমে একটি সার্ভিস ভেঙে দেন পাওলিনি। তার পরই ম্যাচ হাতের বাইরে চলে যায়। পালটা সার্ভিস ভেঙে বদলা নিলেন ইগা।প্রথম সেটে পরের চারটি গেম জেতেন তিনি। প্রথম সেট জেতেন ৬-২ গেমে। দ্বিতীয় সেটে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি ইগা। টানা পাঁচটি গেম জেতেন তিনি। ষষ্ঠ গেমে পাওলিনি নিজের সার্ভিস ধরে রাখলেও ততক্ষণে খেলার ফল স্পষ্ট হয়ে যায়। সপ্তম গেমে নিজের সার্ভিস ধরে রেখে ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হন তিনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…