হারলেও তৃতীয় মোদি সরকারে মন্ত্রিত্ব পাচ্ছেন স্মৃতি ইরানি

খবর লাইভ : আমেঠিতে হারলেও নরেন্দ্র মোদি ও বিজেপির কাছে গুরুত্ব কমেনি স্মৃতি ইরানির। সূত্রের খবর, তৃতীয় মোদি সরকারে তাঁকে নাকি মন্ত্রিত্বও দেওয়া হবে। দিল্লির অন্দরে এখন তা নিয়েই তুঙ্গে আলোচনা। শুধু স্মৃতিই নন, আরেক পরাজিত মন্ত্রী রাজীব চন্দ্রশেখরকেও মন্ত্রিসভায় আনতে চাইছেন মোদি-শাহরা। মোদি ৩.০ মন্ত্রিসভা গঠনের আগে এখন এসব নিয়েই চলছে জল্পনা। তবে স্মৃতি বা রাজীবকে নিয়ে বিজেপি শীর্ষ নেতৃত্বের মুখে এখনও কুলুপ।

আরও পড়ুনঃ ফরাসি ওপেনে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে উঠলেন কার্লোস আলকারাজ

স্মৃতি ইরানি গোড়া থেকেই দলের একনিষ্ঠ লড়াকু সৈনিক। ২০১৪ সালে আমেঠিতে হারের পরও পিছু হঠেননি। মাটি কামড়ে পড়ে থেকে ২০১৯ সালে তা গান্ধীদের দখলমুক্ত করেছিলেন। মোদির দ্বিতীয় মন্ত্রিসভায় দফায় দফায় একাধিক দায়িত্ব সামলেছেন  স্মৃতি। তিনিই ছিলেন সর্বকনিষ্ঠ মন্ত্রী। তৎকালীন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের দায়িত্বে থাকাকালীন তাঁর ডিগ্রি নিয়েই বিতর্ক উঠেছিল। পরে তাঁকে সেখান থেকে সরিয়ে বস্ত্রমন্ত্রক দেওয়া হয়। উনিশে জয়ের পর নারী ও শিশুকল্যাণ মন্ত্রী ছিলেন স্মৃতি। সেইসঙ্গে সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকও ছিল তাঁর হাতে। প্রতি ক্ষেত্রেই স্মৃতি নিজের দক্ষতার ছাপ রেখেছেন। যোগ্যতার প্রমাণ দিয়েছেন।
স্মৃতি ইরানিকে এখনই ছাড়তে চাইছেন না মোদি-শাহরা। তাই তাঁকে মন্ত্রিসভায় কোনও দায়িত্ব দেওয়া হতে পারে বলে জল্পনা। সেক্ষেত্রে নিয়মমতো তাঁকে ৬ মাসের মধ্যে কোনও কেন্দ্র থেকে জিতিয়ে আনতে হবে। নাহলে রাজ্যসভা সাংসদ করা যেতে পারে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

3 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago