খবর লাইভ : সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকার ফলাফল নিয়ে শুরু তুমুল বিতর্ক। বিষয়টা খুব সহজ কিছু নয়। যা ঘটেছে তা এক কথায় রীতিমতো অভাবনীয়ই বটে। ‘নিট’ পরীক্ষার ইতিহাসে এই প্রথম ৬৭ জন পরীক্ষার্থী ৭২০-র মধ্যে ৭২০ পেয়েছেন। আর তা নিয়েই বিতর্ক, সন্দেহ। পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। কেউ কেউ একে ‘স্ক্যাম’ আখ্যাও দিয়েছেন। সে প্রসঙ্গেই ন্যাশনাল টেস্টিং এজেন্সির কাছে হলফনামা চাইল হাইকোর্ট। বৃহস্পতিবার ওই আবেদন শোনে বিচারপতি কৌশিক চন্দ এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ।
এ বিষয়ে ‘ন্যাশনাল টেস্টিং এজেন্সি’-র তরফে যে যুক্তি দেওয়া হয়েছে, সেটার কোনও ভিত্তি নেই বলে দাবি করেছেন শিক্ষকেরা। এর জেরে বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। জাতীয় মেডিক্যাল কমিশনের হস্তক্ষেপের দাবি তোলা হয়েছে। উঠে আসছে প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগও।
আরও পড়ুনঃ মহারাষ্ট্রে দেবেন্দ্র ফড়ণবিশের ইস্তাফাপত্র গ্রহণ করলেন না অমিত শাহ
জানা গিয়েছে, প্রথম স্থানাধিকারী ৬৭ জনের মধ্যে ৬ পরীক্ষার্থীর একই কেন্দ্রে সিট পড়েছিল। আর এক শিক্ষক জানিয়েছেন, কোনও পরীক্ষার্থী ৭১৮ বা ৭১৯ নম্বর পেয়েছে। কিন্তু হিসাব মতো ৭২০-র পরের নম্বর হতে পারে ৭১৬। কারণ কেউ যদি একটা প্রশ্ন ছেড়ে দেয়, তাহলে সে ৭১৬ পাবে। এক একটি প্রশ্নে ৪ নম্বর করে থাকলে কী ভাবে কোনও পরীক্ষার্থী ওই নম্বর পেতে পারেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…