বারাসাত, মথুরাপুরের দুই বুথে সকাল থেকে চলছে পুনর্নির্বাচন

খবর লাইভ : রাত পোহালেই গোটা দেশের সঙ্গে এ রাজ্যের ৪২টি লোকসভা আসনের গণনা। প্রতিটি রাজনৈতিক দলের সমর্থকদের মধ্যে টানটান উত্তেজনা! প্রায় সমস্ত বুথ ফেরৎ সমীক্ষা বা এক্সিট পোলে তৃতীয়বারের জন্য দিল্লির মসনদে নরেন্দ্র মোদির ফেরার আভাস দেওয়া হয়েছে। বাংলাতেও শাসক তৃণমূলের চেয়ে আসন সংখ্যায় এগিয়ে থাকবে বিজেপি, এমনটাই দাবি করা হয়েছে বেশিরভাগ বুথ ফেরৎ সমীক্ষায়। যদিও বিজেপি বিরোধীরা এই সমীক্ষাকে গুরুত্ব দিতে নারাজ। বরং, ইন্ডিয়া জোটের তরফে দাবি করা হয়েছে কমপক্ষে ২৯৫ আসন নিয়ে ক্ষমতায় আসবে তারা।

আরও পড়ুনঃ ভোট গণনার পরও বাংলায় থাকছে কেন্দ্রীয় বাহিনী! বড় ঘোষণা নির্বাচন কমিশনের

এরই মাঝে ফের ভোট! আজ, সোমবার বারাসত ও মথুরাপুর লোকসভা কেন্দ্রের দুটি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। সেইমতো আজ সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

শনিবার শেষ তথা সপ্তম দফাতেই ভোট হয়ে গিয়েছে বারাসত ও মথুরাপুর লোকসভা কেন্দ্রে। পুর্ননির্বাচন হবে বারাসতের দেগঙ্গার ১২০ নম্বর বুথ ও মথুরাপুরের কাকদ্বীপের ১৩১ নম্বর বুথে। এখনও পর্যন্ত যা খবর, এই দুই বুথেই শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে।

ভোটপ্রক্রিয়ায় যদি অনিময়ের অভিযোগ ওঠে, তাহলে সেই অভিযোগ খতিয়ে দেখে পুনর্নির্বাচনের নির্দেশ দিতে পারে কমিশন। ডায়মন্ড হারবারেও পুনর্নির্বাচনে দাবি তুলেছিল সিপিএম ও বিজেপি। কিন্তু সেই দাবি খারিজ হয়ে গিয়েছে।

Barasat – mathurapur – repoll – loksabha – election

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago