খবর লাইভ : ভোটের ফলাফল বেরনোর আগেই ফের শ্লীলতাহানির অভিযোগে আটক কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান। অভিযোগ, রবিবার রাতে ভোটের কাজ সেরে ফেরার পথে এক মহিলার শ্লীলতাহানি করেন তিনি। ইতিমধ্যে অভিযুক্ত জওয়ানকে আটক করেছে চিৎপুর থানার পুলিশ। তবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ কিন্তু এই প্রথম নয়। লোকসভার ভোট চলাকালীন পশ্চিম মেদিনীপুরের ডেবরায় তফসিলি জনজাতির এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুনঃ বারাসাত, মথুরাপুরের দুই বুথে সকাল থেকে চলছে পুনর্নির্বাচন
সূত্রের খবর, রবিবার রাত আড়াইটে নাগাদ ভোটের কাজ সেরে বারুইপুর থেকে ফিরছিলেন অভিযুক্ত জওয়ান। অভিযোগ, মত্ত অবস্থায় ছিলেন তিনি। এরপর বিটি রোডের পাইকপাড়া এলাকায় এক মহিলার বাড়িতে ঢুকে পড়েন তিনি। মহিলার দাবি, বাড়িতে ঢুকে তাঁর শ্লীলতাহানির চেষ্টা করেন ওই জওয়ান। এরপরই চিৎকার করে শুরু করেন ওই মহিলা। সঙ্গে সঙ্গে স্থানীয়েরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে খবর দেন। খবর পাওয়ার পর সেখানে পৌঁছে যায় চিৎপুর থানার পুলিশ।
এরপরই স্থানীয়েরা ওই জওয়ানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে জওয়ানকে আটক করে পুলিশ। এই ঘটনার তদন্ত শুরু করেছে চিৎপুর থানার পুলিশ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…