খবর লাইভ : শনিবারই লোকসভা ভোটযুদ্ধ শেষ হয়েছে। ভোটের ফল প্রকাশের আর হাতে গোনা কিছু সময় বাকি। এবার গণনা শুরুর আগেই ফের বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সময়সীমা আরও বাড়াল নির্বাচন কমিশন। ফলাফল ঘোষণার দিন যাতে কোনওরকম অশান্তি না হয় সেকারণেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রাখার সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন। এনিয়ে রবিবার বৈঠকে বসেন নির্বাচন কমিশনের আধিকারিকেরা। এরপর কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী ১৯ জুন পর্যন্ত রাজ্যের স্পর্শকাতর এলাকাগুলিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকবেন। ফল প্রকাশের পর বাংলায় আরও ১৫ দিন থাকছে কেন্দ্রীয় বাহিনী।
আরও পড়ুনঃ আইপিএল ভুলে বিশ্বকাপে নজর হার্দিকের
এর আগে গত ৩১ মে বিজ্ঞপ্তি জারি করে কমিশন জানিয়েছিল, ফল প্রকাশের পর রাজ্যে ৪০০ কোম্পানি বাহিনীকে আগামী ৬ জুন পর্যন্ত রেখে দেওয়া হবে। এরপর তার পরদিনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, গণনার পর অন্তত দু’ সপ্তাহ অর্থাৎ ১৯ জুন পর্যন্ত এরাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে।
চলতি লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে সর্বাধিক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে থেকেই বাংলায় বাহিনী মোতায়েন শুরু হয়ে গিয়েছিল। পরে বাড়ানো হয়েছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাও। মোট ৭ দফা নির্বাচনে প্রায় সাড়ে ন’শো কোম্পানি জওয়ান মোতায়েন রয়েছে। তবে বাংলায় লোকসভা ভোট মোটের উপর শান্তিপূর্ণই হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…