খবর লাইভ : লক্ষ লক্ষ টাকার জাল নোট উদ্ধার হল উত্তর ২৪ পরগনার বসিরহাটে। শনিবার ভোটের আগে লক্ষ লক্ষ টাকার জাল নোট উদ্ধার হল। শুক্রবার গভীর রাতে বসিরহাটের বর্ণালিপাড়া এলাকায় একটি বহুতল আবাসনে অভিযান চালিয়ে এই বিপুল টাকা উদ্ধার কর হয়। তাতে ২২ লক্ষ টাকারও বেশি জাল টাকা পাওয়া যায়। তার সঙ্গে মেলে নকল সোনার বাট, কালার প্রিন্টার, টাকা ছাপানোর কাগজ ইত্যাদি। এই ঘটনায় মোট আট জনকে গ্রেফতার করেছে ‘স্পেশাল অপারেশন গ্রুপ’ (এসওজি) এবং বসিরহাট থানার পুলিশ।
আরও পড়ুনঃ ভোটের সকাল থেকেই বিজেপি-তৃণমূল সংঘর্ষে রক্তারক্তি কাণ্ড সন্দেশখালিতে
ধৃত আট জনের মধ্যে পাঁচ জনই ভিন্রাজ্যের বাসিন্দা। এক জনের বাড়ি বসিরহাটে এবং আর এক জন থাকেন বাদুড়িয়াতে। ওই জাল টাকা ছাপানোর চক্রে আরও কে কে জড়িত, তা তদন্ত করে দেখছে পুলিশ।বসিরহাট লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা কেন্দ্র— বাদুড়িয়া, হাড়োয়া, মিনাখাঁ, সন্দেশখালি, বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর, হিঙ্গলগঞ্জ। ওই সব ক’টি আসনেই ২০২১ সালে বিধানসভা ভোটে জয়ী হয়েছিল তৃণমূল। এখনও বসিরহাটে ভোট গ্রহণ চলছে। বিকেল চারটে পর্যন্ত এখানে ভোট পড়েছে ৪৭ শতাংশ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…