games Special News Special Reports

প্রকাশিত মহিলাদের টি-২০ বিশ্বকাপের সূচি, ৬ অক্টোবর ভারতের সামনে পাকিস্তান

0
(0)

খবর লাইভ : জুন থেকে শুরু হতে চলেছে পুরুষদের টি-২০ বিশ্বকাপ। সেই প্রস্তুতিতে ব্যস্ত অংশগ্রহনকারী দেশ গুলো। আর তারই মাঝে মহিলা টি-২০ বিশ্বকাপের সূচি প্রকাশ করল আইসিসি। মহিলাদের টি-২০ বিশ্বকাপে একই গ্রুপে রয়েছে ভারত এবং পাকিস্তান।মহিলাদের বিশ্বকাপ শুরু ৩ অক্টোবর থেকে।

আরও পড়ুনঃ লা-লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

এদিন আইসিসি যে সূচি ঘোষণা করেছে, সেখানে দেখা যাচ্ছে, বিশ্বকাপ শুরু হবে আগামী ৩ অক্টোবর। ফাইনাল হবে ২০ অক্টোবর। ১০ দলের এই প্রতিযোগিতায় গ্রুপ ‘এ’তে রয়েছে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। গ্রুপের পঞ্চম দলটি আসবে যোগ্যতা অর্জন পর্ব থেকে। এই গ্রুপের সব ম্যাচ হবে সিলেটে। গ্রুপ ‘বি’তে রয়েছে আয়োজক বাংলাদেশ, ওয়েস্টইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা। এই গ্রুপের পঞ্চম দলও আসবে যোগ্যতা অর্জন পর্ব থেকে। এই গ্রুপের ম্যাচগুলি হবে ঢাকায়। শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরশাহি, স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডের মধ্যে দু’টি দেশ মূল পর্বে আসবে। সূচি ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর সঙ্গে ছিলেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর এবং বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা। এবার মহিলাদের বিশ্বকাপে অংশগ্রহণ করবে দশটি দেশ।

৩ অক্টোবর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।৪ অক্টোবর প্রথম ম্যাচে নামবে ভারত, প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ৬ অক্টোবর দ্বিতীয় ম্যাচে ভারতের প্রতিপক্ষ পাকিস্তান। তৃতীয় ম্যাচ ৯ অক্টোবর যোগ্যতা অর্জনকারী একটি দলের সঙ্গে খেলবে ভারত। ১৩ অক্টোবর ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *