খবর লাইভ : মর্মান্তিক দুর্ঘটনা পুরীর জগন্নাথ দেবের চন্দন যাত্রায়। বাজি ফেটে আহত কমপক্ষে ২৫ জন। বুধবার রাতে ওড়িশার পুরীতে জগন্নাথ দেবের চন্দন যাত্রা উপলক্ষে জড়ো হয়েছিলেন কয়েকশো পুণ্যার্থী। নরেন্দ্র পুষ্করিণী এলাকায় বাজি পুড়িয়ে আনন্দ করার সময়ই ঘটে যায় দুর্ঘটনা।
আরও পড়ুনঃ অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে নোটিশ পাঠিয়ে তলব ইডির!
জানা গিয়েছে, ঘটনাস্থলে এক জায়গায় বাজির স্তূপ করা ছিল। সেখানে বাজি পোড়ানোর সময় আগুনের ফুলকি এসে ঘটে যায় দুর্ঘটনা। শেষ পাওয়া খবরে ২৫ জন আহত হওয়ার খবর মিলেছে। তবে এখনও পর্যন্ত প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি। আহতদের জেলার সদর হাসপাতালে চিকিৎসা চলছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…