খবর লাইভ : বিশ্বকাপে কী ভেস্তে যেতে পারে ভারত-পাক যুদ্ধ ? জঙ্গি হামলার হুমকির আবহে তৈরি হল এই আশঙ্কা। নিউ ইয়র্কে আগামী ৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে ভারত ও পাকিস্তান। ওই ম্যাচে জঙ্গি হামলা হতে পারে। মার্কিন প্রশাসন জানিয়েছে, নাসাউ স্টেডিয়ামে এই ম্যাচ হামলার হুমকি দিয়েছে আইএস। তাই অনেক আগে থেকে স্টেডিয়ামের নিরাপত্তা আরও বাড়ানো হচ্ছে।
সম্প্রতি এক ভিডিও বার্তা হাতে পেয়েছে নিউ ইয়র্ক পুলিশ। ওই ভিডিও দেখার পর পুলিশের দাবি, ৯ তারিখের ম্যাচে হামলা করার ডাক দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে মার্কিন পুলিশ। কোথা থেকে এই ভিডিও পোস্ট করা হয়েছে, তারও খোঁজ চলছে।
ইতিমধ্যে জঙ্গি হামলা সম্পর্কে আইসিসিকে জানিয়েছে মার্কিন প্রশাসন। ভারত-পাক ম্যাচ ঘিরে বিশ্বকাপের আগে থেকেই উন্মাদনা তৈরি হয়েছে মার্কিন শহর নিউ ইয়র্কে। কিন্তু জঙ্গি হামলার আশঙ্কায় উদ্বিগ্ন আইসিসিও।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…