অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে নোটিশ পাঠিয়ে তলব ইডির!

খবর লাইভ : কেন্দ্রীয় এজেন্সির নোটিশ পেলেন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। রোজভ্যালি মামলায় নায়িকাকে তলব করা হয়েছে বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে জানা গেছে। আগামী সপ্তাহের শুরুতেই লেনদেন সংক্রান্ত নথি নিয়ে সকাল ১১টার মধ্যে কলকাতায় ইডির সদর দফতরে হাজির হতে হবে ঋতুপর্ণাকে।

এই প্রথম নয়, এর আগেও ইডির তরফে তলব করা হয়েছিল জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রীকে। বাদ পড়েননি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। টলিউডের হিট জুটির ৫০ তম ছবি মুক্তি ঘিরে যখন তুমুল ব্যস্ততা ঠিক সেই মুহূর্তে কেন্দ্রীয় এজেন্সির তলব ঘিরে উঠছে প্রশ্ন।

আরও পড়ুনঃ দেশের সর্বোচ্চ তাপমাত্রা দিল্লিতে, পারদ ছাড়ালো ৫২ ডিগ্রি!

সূত্র বলছে, রোজভ্যালির একাধিক অনুষ্ঠানে ঋতুপর্ণার উপস্থিতি এবং সংস্থার টাকায় বিদেশ ভ্রমণ – এসব অভিযোগের সত্যতা যাচাই করতেই এই পদক্ষেপ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের৷ যদিও অভিনেত্রী হাজিরা দেবেন কিনা সেই সম্পর্কে কিছু জানা যায়নি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago