সৌদি লিগের ইতিহাসে এক মরসুমে সর্বোচ্চ গোল করার রেকর্ড গড়লেন রোনাল্ডো

খবর লাইভ : গোল করে রেকর্ড গড়াই যেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কাজ। ক্যারিয়ারের শেষ দিকে এসেও একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন তিনি। ব্যক্তিগত পারফরম্যান্সে নিজের নামের প্রতি করছেন সুবিচার। এবার সৌদি লিগের শেষ ম্যাচে জোড়া গোল করে ইতিহাস গড়েছেন এই পর্তুগিজ তারকা। আল ইত্তিহাদের বিপক্ষে দলকে বড় জয় এনে দিতে জোড়া গোল করেছেন পর্তুগিজ মহাতারকা রোনাল্ডো। আর তাতেই ভেঙে দিয়েছেন রেকর্ড। সৌদি লিগের ইতিহাসে এক মরসুমে সর্বোচ্চ গোল করার রেকর্ডটি নিজের করে নিয়েছেন তিনি। ২০১৮-১৯ মরসুমে আবদেররাজাক হামাদাল্লাহর করা ৩৪ গোলের রেকর্ড ভেঙে দিলেন ‘সিআর সেভেন’।

২০২৩ সালের জানুয়ারিতে ফ্রি ট্রান্সফারে আল নাসরে যোগ দেন রোনাল্ডো। ক্লাবটির জার্সি গায়ে এখনও পর্যন্ত ৬৯ ম্যাচে করেছেন ৬৪ গোল। আর চলতি মরসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪ ম্যাচে রোনাল্ডোর গোল সংখ্যা ৪৪টি।এদিকে, নতুন ইতিহাস গড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন রোনাল্ডো। তিনি লিখেছেন, ‘আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ডই আমার পেছনে ছোটে।’

সোমবার রাদে প্রথম দুইটি গোলই করেন সিআরসেভেন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে প্রথমবারের মতো বল জালে জড়ান। নেপথ্যে নায়ক রোনাল্ডো। প্রথম গোলের পরেই যুগ্মভাবে সর্বোচ্চ গোলদাতা হয়ে যান তিনি। পরবর্তীতে দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটের মাথায় করেন আরও একটি গোল। আর এতেই ৩৫ গোল করে অনন্য রেকর্ড গড়ে তোলেন তিনি। আর আল নাসর ম্যাচ জেতে ৪-২ গোলে।এখনও পর্যন্ত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো চারটি আলাদা আলাদা দেশের হয়ে এক মরসুমে সর্বাধিক গোল করার কৃতিত্ব অর্জন করছে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো চারটি আলাদা আলাদা দেশ ইংল্যান্ড এর ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ক্লাব, স্পেন এর রিয়াল মাদ্রিদ, ইতালির জুভেন্টাস ক্লাব এবং সৌদি আরবের আল নাসের ক্লাবের হয়ে এক মরসুমে সর্বাধিক গোল করার রেকর্ড করেছেন। তবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পাঁচ নম্বর দেশে খেলার গুঞ্জন শোনা যাচ্ছে জার্মানির ক্লাব বায়ের লেভারকুসেনের সঙ্গে এমনটাই জল্পনা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago