ভোটের ফলপ্রকাশের আগে বিবেকানন্দ রকে ধ্যানে বসবেন প্রধানমন্ত্রী

খবর লাইভ : আগামী ৪ জুন লোকসভা ভোটের ফলপ্রকাশ। তার আগেই তামিলনাড়ুর কন্যাকুমারীর বিবেকানন্দ রকে ধ্যানে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গিয়েছে, আগামী ৩০ মে সপ্তম দফার ভোটপ্রচারের শেষদিন তামিলনাড়ুতে তিনদিনের সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সেখানে ৩০ মে সন্ধ্যা থেকে ধ্যান মণ্ডপমে ধ্যান শুরু করবেন। সেই ধ্যান চলবে ভোটের শেষদিন ১ জুন সন্ধ্যা পর্যন্ত।

প্রসঙ্গত, দেশের একেবারে দক্ষিণতম বিন্দু তামিলনাড়ুর কন্যাকুমারী। এখানে এসেই মিশেছে বঙ্গোপসাগর, ভারত মহাসাগর ও আরব সাগর। সেখানেই খোদ স্বামীজি ধ্যানস্থ হয়েছিলেন। এবার সেখানেই, ধ্যানমণ্ডপমে ধ্যানে বসতে দেখা যাবে মোদিকে।

আরও পড়ুনঃ টিএমসি দুর্নীতিগ্রস্ত সরকার, টিম হিসেবে লড়েই এবারের ভোটে জিতবে বিজেপি: যাদবপুরে মোদি

২০১৪ সালে ভোটের পর মোদি চলে গিয়েছিলেন প্রতাপগড়ে। ২০১৯ সালেও ধ্যানে বসেছিলেন মোদি। সপ্তম দফার ভোটগ্রহণের আগের দিন সেবার কেদারনাথের গুহায় দেখা গিয়েছিল প্রধানমন্ত্রীকে। এবার তিনি যাবেন কন্যাকুমারীতে। গত ১৯ এপ্রিল ছিল ছিল লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। সাত দফায় হচ্ছে এবারের ভোটাভুটি। ৪ জুন ভোটগণনা। তবে তার আগে ১ জুন বিকেলের পর থেকে এক্সিট পোল প্রকাশ্যে আসবে। তার আগের দুদিন টানা ধ্যানস্থ থাকবেন মোদি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago