নিউটাউন আবাসনের সেপটিক ট্যাঙ্কে উদ্ধার মাংসের টুকরো! বাংলাদেশের সাংসদের দেহাংশ?

খবর লাইভ : বাংলাদেশের সাংসদ আনোয়ারউল আজিম আনারের খুনের রহস্য ভেদ করতে আরও কিছুটা এগোলো তদন্তকারী সংস্থা। নিউটাউনে আবাসনের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হল দেহাংশ। প্রায় সাড়ে তিন কেজি ওজনের হলুদ মাখানো টুকরো করা মাংস উদ্ধার হয়। তবে ফরেনসিক রিপোর্ট না আসা পর্যন্ত তদন্তকারী অফিসাররা নিশ্চিত করছেন না ওই উদ্ধার হওয়া মাংস আদৌ বাংলাদেশের সাংসদের কিনা।

আরও পড়ুনঃ এবার বসিরহাটের এসডিপিও-কে সরাল কমিশন, আরও দুই বদলির নির্দেশ

অভিযুক্তকে জিজ্ঞাসাবাদে তদন্তকারীরা আভাস পেয়েছেন যে সাংসদের দেহের টুকরো সেপটিক ট্যাঙ্কে থাকতে পারে। সেই মতোই মঙ্গলবার সোয়ারেজ লাইন এবং সেপটিক ট্যাংক খুলে দেখা হয়। সেখান থেকেই উদ্ধার হয় এই মাংস। অভিযুক্ত কসাই জিহাদ জানিয়েছিল, মাথার টুকরো অন‌্য দুই অভিযুক্ত মোস্তাফিজুর ও ফয়জল অন‌্যান‌্য টুকরোর সঙ্গে আলাদা ট্রলিতে পুরেছিল। ওই টুকরোগুলি দু’জন বনগাঁ সীমান্তের কাছে যশোর রোডের উপর ফেলে দেয়। যদিও সেই অংশও পাওয়া যায়নি।

এদিকে এরমধ্যেই তদন্তে গতি আনতে পলাতক ৪ অভিযুক্তের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করল সিআইডি। মূল অভিযুক্ত আখরাউজ্জামান ছাড়াও সিয়াম, মুস্তাফিজুর রহমান ও ফয়জলের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি হয়েছে বলে জানিয়েছে সিআইডি। যেকোনও বন্দর বা বিমান বন্দরে এদের দেখলেই তৎক্ষণাৎ আটকের নির্দেশ দেওয়া হয়েছে।

খুনের আগে বেশ কিছুদিন নিউ টাউনের একটি হোটেলে ছিলেন খুনিরা। সেখান থেকে ওই শপিং মলে গিয়ে বিভিন্ন জিনিস কিনেছিল তারা। মঙ্গলবার সেই শপিংমলে যান বাংলাদেশের গোয়েন্দারা। ঢাকা পুলিশের গোয়েন্দা প্রধান হারুন রশিদ বলেন, সঠিক পথেই তদন্ত এগোচ্ছে। বাকি দেহাংশ উদ্ধারের বিষয়ে তাঁরা আশাবাদী বলেও জানান। গোয়েন্দা প্রধানের দাবি, তাঁদের কাছে ইতিমধ্যে যা তথ্যপ্রমাণ রয়েছে তাতে এই অপরাধীদের সাজা দিতে বেগ পেতে হবে না।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago