দেশের সর্বোচ্চ তাপমাত্রা দিল্লিতে, পারদ ছাড়ালো ৫২ ডিগ্রি!

খবর লাইভ : গরমে ফুটছে রাজধানী। দেশের সর্বকালীন সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়ল দিল্লি। হাওয়া অফিস বলছে রাজস্থান, হরিয়ানার মতো রাজ্যের একাধিক জায়গার তাপমাত্রা ৫০ ডিগ্রি পেরিয়ে যাওয়ার খবরকে সরিয়ে ৫২.৩ ডিগ্রি তাপমাত্রায় শিরোনামে এসে গেল উত্তর ভারতের এই রাজ্য। গত কয়েকদিনে যেভাবে দেশের সার্বিক তাপমাত্রা বাড়ছে তাতে সত্যিই আবহাওয়ার ‘অগ্নিগর্ভ’ পরিস্থিতি তৈরি হয়েছে। দিল্লির তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৫২.৩ ডিগ্রিতে যা কীনা এখনও পর্যন্ত সর্বকালীন রেকর্ড। দ্বিতীয় স্থানে মরুরাজ্য, রাজস্থানের তাপমাত্রা ৫১ ডিগ্রি!

উত্তরপ্রদেশ হোক বা মধ্যপ্রদেশ সর্বত্রই লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। রিপোর্ট অনুযায়ী, রাজস্থানের চুরু শহরের তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৫০.৫ ডিগ্রি সেলসিয়াসে। মরুদেশের প্রায় সব শহরেই তাপমাত্রা ঘোরাফেরা করছে ৪৯-৫০ ডিগ্রির মধ্যে। হরিয়ানার সিরসা শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৫০.৩ ডিগ্রি। মধ্যপ্রদেশের ঝাঁসিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪৯ ডিগ্রি। রাজস্থানে হিট স্ট্রোকে আক্রান্তের সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ২১। বিহারের ঔরঙ্গাবাদে ৪৭ পেরিয়েছে তাপমাত্রার পারদ। হাওয়া অফিস বলছে এখনই এই অবস্থা থেকে কোনও নিস্তার নেই। আগামী কয়েকদিন পুড়তে হবে রাজধানীকে। বিশেষজ্ঞরা বলছেন খুব প্রয়োজন না থাকলে বাড়ি থেকে না বেরনোই শ্রেয়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago