ভারতীয় সেনার মেজর রাধিকা সেনকে সম্মানিত করবে রাষ্ট্রসংঘ

খবর লাইভ  :  ভারতীয় নারীর জয়জয়কার, দেশ ছাড়িয়ে বিদেশেও সেরার সেরা মহিলারা। বিনোদন হোক বা সেনার লড়াই সবার আগে ভারতীয় মহিলারা। এবার রাষ্ট্রসঙ্ঘও সেই নারী শক্তিকে কুর্নিশ জানিয়ে ভারতীয় সেনার মেজর রাধিকা সেনকে বিশেষ সম্মান দিতে চলেছে। আগামী ৩০ মে তাঁর হাতে মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে।

রাধিকা আদপে হিমাচল প্রদেশের বাসিন্দা। স্নাতক স্তরে বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিংয়ে (biotechnology engineering) পড়াশোনা করে ডিগ্রি লাভ করেন এবং পরবর্তীতে আইআইটি বম্বে (IIT Bombay) থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপরই ২০১৬ সালে তিনি ভারতীয় সেনায় যোগ দেন। রাষ্ট্রসঙ্ঘের শান্তিবাহিনীর সদস্য হয়ে তিনি ধারাবাহিকভাবে শিশু এবং মহিলাদের হয়ে দারুণ কাজ করেছেন। ২০২৩ সালে রাষ্ট্রসঙ্ঘের অর্গানাইজেশন স্টেবিলাইজেশন ইন দ্য ডেমোক্র্যাটিক রিপাবলিক অব দ্য কঙ্গোর (মোনুস্কো) সদস্য হন তিনি। চলতি বছরের এপ্রিল।পর্যন্ত মোনুস্কোর ইন্ডিয়ান র‌্যাপিড ডেপ্লয়মেন্ট ব্যাটালিয়নের এনগেজমেন্ট প্লাটুনের কমান্ডারের দায়িত্ব সামলেছেন।রাধিকার ভূয়সী প্রশংসা করে রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন মানবিকতা এবং দায়বদ্ধতার অন্যতম সেরা উদাহরণ। তাই দ্বিতীয় ভারতীয় শান্তিরক্ষা সদস্য হিসেবে এই সম্মান পেতে চলেছেন রাধিকা। এই সম্মান মেজরের নিজের কাছেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলছেন, এই পুরস্কার সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে অনুপ্রেরণা জোগাবে। পাশাপাশি লিঙ্গ-সংবেদনশীলতা বজায় রেখে সকলকে শান্তি রক্ষা করার অনুরোধও করেন তিনি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago