ব্রিজভূষণ সিংয়ের ছেলের কনভয়ের গাড়ির ধাক্কায় দুই বাইক আরোহীর মৃত্যু ঘিরে ধুন্ধুমার

খবর লাইভ  :  করণভূষণ সিংয়ের কনভয়ের গাড়ির ধাক্কায় দুই বাইক আরোহীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন এক মহিলা। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, যখন সেই ঘটনা ঘটেছিল, তখন সেখানেই ছিলেন করণ। যদিও সেই বিষয়টি নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে তাঁর বিরুদ্ধে ক্ষোভ আছড়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের। যে করণ উত্তরপ্রদেশের কাইসারগঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। তাঁর আরও একটা পরিচয় আছে। করণ হলেন কুস্তিগিরদের যৌন হেনস্থায় অভিযুক্ত ব্রিজভূষণ সিংয়ের ছেলে। এবার লোকসভা নির্বাচনে ব্রিজভূষণের পরিবর্তে করণকে টিকিট দিয়েছে বিজেপি।

ওই ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, ১৭ বছরের এক তরুণ-সহ দুই বাইক আরোহীর মৃত্যুর প্রতিবাদে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। অবরুদ্ধ করে দেওয়া হয় রাস্তা। ময়নাতদন্তের জন্য পুলিশকে মৃতদেহ নিয়ে যেতে দিচ্ছিলেন না স্থানীয় বাসিন্দারা। দীর্ঘক্ষণের চেষ্টায় স্থানীয় বাসিন্দাদের বুঝিয়ে ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ আধিকারিককে। তাতে অবশ্য ক্ষোভের মাত্রা কমেনি। স্থানীয় বাসিন্দাদের অভিযেোগ, বেপরোয়াভাবে করণভূষণের কনভয়ের গাড়িটি চালানো হচ্ছিল। এতটাই বেপরোয়াভাবে গাড়ি চালানো হচ্ছিল যে রাস্তার ডানদিকে চলে এসে ওই বাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ওই দু’জনের মৃত্যু হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago