টি- টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে গ্যালারিতে উপস্থিত থাকবেন সচিন তেন্ডুলকর

খবর লাইভ : ভারত- পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা। বরাবরই এই ম্যচ নিয়ে উন্মাদনা তুঙ্গে থাকে। আসন্ন টি- টোয়েন্টি বিশ্বকাপের ভারত বনাম পাকিস্তান ম্যাচে গ্যালারিতে উপস্থিত থাকবেন কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর।

বিশ্বকাপে ভারত এবং পাকিস্তান মুখোমুখি হবে ৯ জুন নিউ ইয়র্কে। সেই ম্যাচে গ্যালারিতে থাকবেন সচিন তেন্ডুলকর। কেন বিশ্বকাপের ওই ম্যাচে গ্যালারিতে থাকবেন সচিন, তা-ও জানিয়েছে আইসিসি। জানা গিয়েছে, আইসিসিকে স্পন্সর করে এমন একটি সংস্থার বাণিজ্যিক দূত সচিন। সেই সংস্থার অনুরোধেই মাঠে থাকবেন সচিন।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচ ইতিহাসের অন্যতম সেরা। কঠিন পরিস্থিতিতে নায়কের মতো ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। কয়েক মাস ভারতের মাটিতে হয়েছিল ওয়ান ডে বিশ্বকাপ। সেখানেও পাকিস্তানকে হারিয়েছে ভারত। এ বার টি-টোয়েন্টি ফরম্যাটে মহারণের অপেক্ষা। আর গ্যালারিতে যদি বিশেষ মানুষ থাকেন, বিরাটদের থেকে আরও একটা মাস্টারক্লাস পারফরম্যান্স দেখা যেতেই পারে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago