খবর লাইভ : কলকাতার সঞ্জীবা আবাসনের বিইউ-৫৬ ফ্ল্যাটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার হওয়া মাংসগুলোর ফরেনসিক পরীক্ষার পর ডিএনএ টেস্ট করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়ান্দা পুলিশের প্রধান হারুন অর রশীদ। বলেন, এই পরীক্ষাগুলোর পর মাংসের টুকরাগুলো এমপি আনারের কি না, তা নিশ্চিত হওয়া যাবে।
হারুন অর রশীদ বলেন, ডিএনএ টেস্টের জন্য এমপি আনারের কন্যা বা ভাইদের কাছ থেকে স্যাম্পল নেওয়া হতে পারে। ইতিমধ্যে এমপি আনারের কন্যা মুমতারিন ফেরদৌস ডরিনকে কলকাতায় ডাকা হয়েছে। কয়েকদিনের মধ্যে ডরিন কলকাতায় আসতে পারেন বলেও জানান তিনি।
ডিএমপি ডিবি প্রধান আরও বলেন, সঞ্জীবা গার্ডেনের বিইউ-৫৬ ফ্ল্যাট পরিদর্শনের পর পশ্চিমবঙ্গ সিআইডিকে সুয়ারেজ লাইন ও সেপটিক ট্যাংকি তল্লাশি করার কথা বলা হয়। এরপর মঙ্গলবার সুয়ারেজ লাইন ফ্ল্যাশ করে সেপটিক ট্যাংক থেকে মাংসের টুকরা উদ্ধার করে সিআইডি।
এর আগে,২৮ মে দুপুরের পর কলকাতার সঞ্জীবা আবাসনের সেই ফ্ল্যাটের সেপটিক ট্যাংক থেকে কিছু মাংস উদ্ধার করে এ রাজ্যের সিআইডি। এরপর বিকেলে এ তথ্য নিশ্চিত করে সিআইডি জানায়, ফরেনসিক পরীক্ষার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
প্রসঙ্গত, গত ১২ মে চিকিৎসার জন্য কলকাতায় আসেন আওয়ামী লীগের এই সংসদ সদস্য। এরপর ১৬ মে থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনি। পরে ১৮ মে থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন সংসদ সদস্যের পরিচিত কলকাতার বরানগরের বাসিন্দা গোপাল বিশ্বাস। এরপর এমপি আনারের খোঁজে তল্লাশি শুরু করে কলকাতা পুলিশ। বুধবার (২২ মে) কলকাতার একটি ফ্ল্যাটে তাকে হত্যার তথ্য জানায় কলকাতা পুলিশ।
এরপর এ ঘটনার তদন্তে নামে দুই দেশের পুলিশ। বাংলাদেশের পুলিশ তিন জনকে এবং ভারতীয় পুলিশ একজনকে গ্রেফতার ও একজনকে আটক করে। পরে ২৪ মে আনারকে অপহরণের মামলায় বাংলাদেশে গ্রেফতার তিন আসামির প্রত্যেককে ৮ দিনের রিমান্ডে পাঠায় আদালত। তারা হলেন, আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া, সিলিস্তি রহমান ও ফয়সাল আলী সাজি। একইদিন ভারতে গ্রেফতার হওয়া জিহাদকে ১২ দিনের সিআইডি হেফাজতে পাঠায় উত্তর ২৪ পরগনার বারাসাতের একটি আদালত।
অন্যদিকে ভারতীয় একটি তদন্ত দল বাংলাদেশে এসে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদও করে। পরে ঢাকা মহানগর পুলিশের একটি গোয়ান্দা দল ঘটনার তদন্তে কলকাতা যায়। এরপর তারা বিভিন্ন স্থান পরিদর্শন ও ভারতে গ্রেফতারকৃত জিহাদ হাওলাদারকে জিজ্ঞাসাবাদ করেন। বর্তমানে ঢাকার গোয়ান্দা দলটি কলকাতায় আছেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…