সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড ‘রাফা’! ইজরায়েলি হামলায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, নিন্দায় সরব বিশ্ব

খবর লাইভ : হামাসের মুহুর্মুহু হামলার পর গোটা গাজা ভূখণ্ড কার্যত ধ্বংস করে দিয়েছে ইজরায়েল। এমন অবস্থায় গাজার কুড়ি লক্ষেরও বেশি মানুষ ভিড় জমিয়েছেন দক্ষিণ সীমান্তের রাফা শহরে। তবে সেখানেও রবিবার ইজরায়েলি হামলায় শিশু সহ অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর। তারপরই থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড ‘অল আইজ অন রাফা’ পোস্ট। এদিকে হামাসের হামলার পর থেকে গাজাকে বিশ্বের বুক থেকে একেবারে নিশ্চিহ্ন করতে উঠেপড়ে লেগেছে নেতানিয়াহুর দেশ।

আরও পড়ুনঃ তৃণমূল এবং জোট ‘ইন্ডিয়া’ বাংলাকে উল্টো দিকে নিয়ে যাচ্ছে, মথুরাপুরে তোপ মোদির

তবে ইজরায়েল হামলা করতে পারে এমন আশঙ্কা করে বিশ্বজুড়ে একাধিক দেশের রাষ্ট্রপ্রধানরা নেতানিয়াহু সরকারকে অনুরোধ করেছিলেন যাতে রাফাকে রেহাই দেওয়া হয়। কিন্তু তেমনটা সম্ভব হয়নি। রাফায় শেষ পর্যন্ত হামলা চালিয়েছে ইজরায়েল। রবিবারের রাতের ওই ঘটনাকে অবশ্য ‘দুঃখজনক ভুল’ বলে অভিহিত করেছেন ইজরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতনিয়াহু। তাঁর দাবি, সেনা জানিয়েছিল, হামাস জঙ্গিদের ঘাঁটিতে সফল অভিযানে চালানো হয়েছে। নিকেশ হয়েছে বেশ কয়েক জন হামাস কমান্ডার! কিন্তু পরে দেখা যায় হামলা হয়েছে শরণার্থী শিবিরে।

এই হামলার ঘটনা ঘিরেই নিন্দায় সরব গোটা বিশ্ব। রাফা সীমান্তে জড়ো হওয়া প্যালেস্টাইনি নাগরিকদের উপরে নির্বিচারে গুলি ও বোমাবর্ষণ করে ইজরায়েলি সেনা এবং বিমানবাহিনী। এই হামলার ঘটনায় এক মিশরীয় সেনাও নিহত হয়েছেন বলে খবর।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago