খবর লাইভ : কাকদ্বীপের জনসভায় পৌঁছলেন মোদি। তাঁকে উত্তরীয় পরিয়ে সম্মান জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আপ্লুত মোদি বললেন,
মথুরাপুরের পবিত্র মাটিতে আপনাদের আশীর্বাদ পেয়ে আমি খুশি। ঘূর্ণিঝড়ের জন্য সভা করা কঠিন হয়ে পড়েছিল। কিন্তু কম সময়ের মধ্যে সব ঠিক হয়ে গিয়েছে। আপনাদের ধন্যবাদ। কলকাতার মানুষকেও ধন্যবাদ। কলকাতার মানুষ রোড-শোতে যে ভালবাসা, আশির্বাদ দিয়েছে, তা আমি ভুলতে পারব না।
আরও পড়ুনঃ ভোটের ফলপ্রকাশের আগে বিবেকানন্দ রকে ধ্যানে বসবেন প্রধানমন্ত্রী
তিনি বলেন, এই নির্বাচনে বাংলায় এটা আমার শেষ সভা। এর পর আমি ওড়িশা, পঞ্জাবে চলে যাব। আমার শেষ সভায় এই পবিত্র মাটিতে আসার সুযোগ পেয়েছি। এই নির্বাচন আলাদা এবং অদ্ভুত।
মোদির দাবি, বিকশিত ভারতের জন্য বিকশিত বাংলা হওয়ার প্রয়োজন। চার জুন থেকেই বিকশিত ভারত নির্মাণ হবে। এই জন্য বাংলা থেকে বিজেপি প্রার্থীদের জেতাতে হবে।
এদিন তার সাফ কথা, তৃণমূল এবং জোট ‘ইন্ডিয়া’ বাংলাকে উল্টো দিকে নিয়ে যাচ্ছে। বিজেপির প্রতি বাংলার ভালবাসা তৃণমূল সহ্য করতে পারছে না। সেই জন্য ওরা ক্ষেপে গিয়েছে। কী সব বলে। বাংলার প্রতি তৃণমূলের ঘৃণা দেখতে পাওয়া যায়। ওদের কাছে একটাই অস্ত্র— ‘এটা হতে দেবে না’।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…