খবর লাইভ : নির্ধারিত সময়ে সুন্দরবনের হলদিবাড়িতে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় রেমাল। তার প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে তুমুল ঝড়বৃষ্টি চলছে। কলকাতায় বাড়ি ভেঙে একজনের মৃত্যু হয়েছে। ১০ নম্বর বিবির বাগান এলাকার বাসিন্দা মহম্মদ সাজিদ বাড়ি ভেঙে আহত হন। তাঁকে নীলরতন সরকার মেডিকেল কলেজে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।
আরও পড়ুনঃ আছড়ে পড়তে শুরু করল ঘূর্ণিঝড় রেমাল, তান্ডব চলবে চার ঘণ্টা!
ঘূর্ণিঝড় রেমালের ‘চোখ’ স্থলভাগে ঢুকতে শুরু করেছে। বাংলা-বাংলাদেশ সীমান্ত ঘেঁষে রয়েছে রেমাল। বাংলাদেশে ঘণ্টায় ১৩৫ কিমি বেগে ঝড় হচ্ছে। সুন্দরবনেও ১২০ কিমি প্রতি ঘণ্টায় ঝড় হচ্ছে। আগামী ২ ঘণ্টা এমন ল্যান্ডফল চলবে। কলকাতায় রাত গভীর হতেই বাড়ছে বৃষ্টি ও ঝড়ের দাপট। ঝোড়ো হাওয়ার কারণে মহম্মদ সাজিদ তাঁর ছেলেকে ডাকতে যাচ্ছিলেন। সেই সময়েই একটি বিপজ্জনক বাড়ির নীচে দাঁড়িয়ে পড়েন তিনি। বাড়ির একাংশ ভেঙে গুরুতর জখম হন। তাঁকে দ্রুত উদ্ধার করে নীলরতন সরকার হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
ঝড়ের দাপটে আলিপুর রোডের উপরে একটি বট গাছের অংশ ভেঙে পড়েছে। ফলে আলিপুর রোড কার্যত বন্ধ হয়ে যায়। কলকাতা পুরকর্মীরা পৌঁছে গাছ কেটে রাস্তা পরিষ্কারের কাজ চালাচ্ছেন। এখনও পর্যন্ত কলকাতার কমপক্ষে ২৪-২৫টি গাছের ডাল ও গাছ ভেঙে পড়েছে বলে পুরসভার সবচেয়ে খবর। ইতিমধ্যেই পুরকর্মীরা গিয়ে রাস্তা পরিষ্কারের কাজ চালাচ্ছেন।
রাত দেড়টা থেকে ভোর ৬টা পর্যন্ত গঙ্গার জলস্তর প্রায় ১৬ ফুট পৌঁছতে পারে বলে পুরসভার সবচেয়ে খবর। তখন কলকাতা পুর এলাকার ৭টি লকগেট বন্ধ করে দেওয়া হবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…