খবর লাইভ : পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল ছুঁয়ে আছড়ে পড়তে শুরু করল ঘূর্ণিঝড় রেমাল। গোটা প্রক্রিয়া চলবে চার ঘণ্টা ধরে। বঙ্গোপসাগরের উপর দিয়ে উত্তর দিকে এগোচ্ছে রেমাল। রেমাল এখন পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের ১২৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে রয়েছে। ক্যানিংয়ের ১৩০ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ-পূর্বে রয়েছে রেমাল। বাংলাদেশের মোংলা থেকে ১৫০ কিলোমিটার দক্ষিণে রয়েছে। বাংলাদেশের খেপুপাড়ার ১৩৫ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিমে রয়েছে।
প্রতি ঘণ্টায় আরও ৩ কিলোমিটার গতি বাড়াল রেমাল। ১৬ কিলোমিটার গতিবেগে এগোচ্ছে স্থলভাগের দিকে। উত্তর বঙ্গোপসাগরে সমুদ্রের মধ্যেই এর সর্বোচ্চ গতিবেগ ১৩৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় পৌঁছেছে। এই গতিবেগেই স্থলভাগে আছড়ে পড়বে রেমাল।রবিবার মাঝরাতে ল্যান্ডফলের সময় রিমলের গতিবেগ থাকবে ১৩৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। রাত ১১টা থেকে ১টার মধ্যে ল্যান্ডফলের সম্ভাবনা। রবিবার দুপুর থেকে সোমবার দুপুর পর্যন্ত দুর্যোগ থাকবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…