খবর লাইভ : এখনই পিছু ছাড়ছে না রেমাল! সোমবারও কলকাতা-সহ রাজ্যের একাধিক প্রান্তে ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। ইতিমধ্যে আট জেলায় জারি কমলা সতর্কতা জারি করে হাওয়া অফিস জানিয়েছে সোমবার সকালে কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। তবে সোমবার রাজ্যের দুই জেলা মুর্শিদাবাদ ও নদিয়ায় লাল সতর্কতা জারি করা হয়েছে। মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ঝড়ের গতি থাকতে পারে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার। এই দুই জেলায় সোমবার ৭ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।
তবে এখানেই শেষ নয়, সোমবার কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। এই জেলাগুলিতে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত প্রতি ঘণ্টায় ঝড় বইতে পারে । রবিবার রাতেই বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় রেমাল। সাগর দ্বীপ এবং খেপুপাড়ার মধ্যবর্তী অংশে বাংলাদেশের মোংলার কাছ থেকে ঝড় স্থলভাগে প্রবেশ করেছে। প্রায় চার ঘণ্টা ধরে চলেছে ‘ল্যান্ডফল’ প্রক্রিয়া।
তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উপকূলবর্তী এলাকায়। কলকাতা শহরেও বহু অংশে গাছ পড়ে, বিদ্যুতের খুঁটি উপড়ে বিপত্তি ঘটেছে। বাড়ির কার্নিশ ভেঙে এক জনের মৃত্যুও হয়েছে। এদিকে সোমবার সকাল থেকেই শহরের বিস্তীর্ণ অংশ জলমগ্ন। তবে এদিন হাওয়া অফিস জানিয়েছে
মঙ্গলবার থেকে দুর্যোগ কাটতে পারে দক্ষিণবঙ্গে। সোমবারের পর থেকেই বৃষ্টি কমার পূর্বাভাস দেওয়া হয়েছে। আলিপুর জানিয়েছে মঙ্গলবার থেকে আপাতত দক্ষিণের কোনও জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…