২০২৪ আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা, হায়দরাবাদকে হারাল ৮ উইকেটে

খবর লাইভ : ২০২৪ আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। এদিন ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারালো শ্রেয়স আইয়রের দল। এই জয়ের ফলে ৯ বছর পর ফের আইপিএল-এর ট্রফি ঢুকলো কেকেআরের ঘরে। শেষবার ২০১৪ সালে গৌতম গম্ভীরের হাত ধরে ট্রফি জয় করেছিল কলকাতা। সেই গম্ভীরের হাতের ছোয়ায় ফের আইপিএলের ট্রফি ঢুকলো কেকেআর শিবিরে।

আরও পড়ুনঃ রেমাল মোকাবিলায় সতর্ক প্রশাসন! বাংলায় মোতায়েন এনডিআরএফ-র ১৪ টিম

ম্যাচে এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। প্রথমে ব্যাট করতে নেমে ১১৩ রানে গুটিয়ে যায় হায়দরাবাদ। তবে এদিন ব্যাট করতে ব্যর্থ দুই ওপেনার অভিষেক শর্মা এবং ট্রাভিস হেড। ২ রান করেন অভিষেক। শূন্যরানে আউট হন হেড। ৯ রান করেন রাহুল ত্রিপাঠী। ২০ রান মার্কাম। ১৩ রান করেন নীতিশ রেড্ডি। ৮ রান শাহবাজ আহমেদ। কেকেআরের হয়ে তিনটি উইকেট নেন রাসেল। দুটি করে উইকেট নেন স্টার্ক এবং হর্ষিত রানা। একটি করে উইকেট নেন বৈভব অ্যারোরা, সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী।

জবাবে ব্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় কলকাতা। সৌজন্যে ভেঙ্কটেশ আইয়র। ৫২ রানে অপরাজিত তিনি। গুরবাজ ৩৯ রান করেন তিনি। তবে এদিন মাত্র ৬ রান করেন নারিন। হায়দরাবাদের হয়ে একটি করে উইকেট নেন অধিনায়ক প্যাট কামিন্স এবং শাহবাজ আহমেদ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago