বাংলাদেশের সাংসদকে খুনের পর অ্যাপ ক্যাবে দেহাংশ পাচার!

খবর লাইভ  :  যত সময় গড়াচ্ছে ততই বাংলাদেশের আওয়ামী লিগের সাংসদ খুনের ঘটনায় নতুন নতুন তথ্য উঠে আসছে। মোবাইলের সূত্র ধরে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীরা বলছেন খুনের পর অ্যাপ ক্যাব ভাড়া করে দেহাংশ অন্যত্র পাচার করা হয়। চালকসহ গাড়িটিকে আটক করেছে পুলিশ, শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ।

পুলিশ সূত্রে খবর, শেষবার সাংসদের ফোনের লোকেশন ছিল উত্তরপ্রদেশ। খুনের পর সবাইকে বিভ্রান্ত করতেই তাঁর মোবাইলটি উত্তরপ্রদেশে নিয়ে যাওয়া হয় বলে সন্দেহ করা হচ্ছে। খুনের ঘটনা তদন্তভার গ্রহণ করেছে সিআইডি। প্রকাশ্যে এসেছে আনোয়ারুলের শেষ হোয়াটসঅ্যাপ মেসেজ।

গত ১৬ মে সকালে আনোয়ারুলের নম্বর থেকে দুটি ফোন করা হয়। একটি ফোন যায় তাঁর আপ্তসহায়কের নম্বরে। আরেকটি করা হয় ঝিনাইদহ জেলা আওয়ামি লিগের সাধারণ সম্পাদকের মোবাইলে। পুলিশের মতে, যে ব‌্যক্তি পুলিশ ও সাংসদের পরিবারের লোকেদের বিভ্রান্ত করতে মোবাইল নিয়ে পালিয়েছে, সে বাংলাদেশিও হতে পারে। বাংলাদেশের যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদেও একাধিক তথ্য উঠে এসেছে বলে সে দেশের প্রশাসনিক সূত্রে খবর। যদিও তদন্তের স্বার্থে তা আপাতত গোপন রাখা হচ্ছে।

পুলিশ বলছে ১৩ তারিখে খুনের পর দেহ ফ্রিজে রাখা হয়েছিল। ১৬, ১৭, ১৮ এই তিন দিন ধরে দেহাংশ অন্যত্র পাচার করা হয়। কোথায় কোথায় দেহের খন্ডাংশ ফেলা হয়েছে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago