খবর লাইভ : চলছে ২০২৪ আইপিএল। ইতমধ্যে ফাইনালে পৌঁছে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ২৬ মে ফাইনালে কলকাতার মুখোমুখি হবে হায়দরাবাদ-রাজস্থান ম্যাচে যে দল জিতবে সে। তবে এই আইপিএল-এর আগে একটা বিষয় নিয়ে পড়েছে বেশ শোড়গোল। আইপিএলের মাঝেই প্রতিযোগিতা ছেড়ে চলে গিয়েছেন ইংল্যান্ডের ক্রিকেটারেরা। তবে এবারই প্রথম নয়, এর আগেও এরকম করেছেন ইংরেজ ক্রিকেটাররা। আর বার বার এমন ঘটনা মোটেও ভাল ভাবে নিচ্ছেন না আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল। এই নিয়ে এক সংবাদ্মাধ্যমে তিনি জানান, আগামী দিনে যাতে এমন না হয়, সে দিকে নজর রাখা হবে।
এই নিয়ে তিনি বলেন, “ ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে আমরা কথা বলেছি। আশা করছি ভবিষ্যতে এমনটা হবে না। আগে যারা এমন করেছে তারা এখন আর ইসিবি-র অংশ নয়। কোনও কিছুর পরিবর্তন হতেই পারে। তবে যেটা আগে থেকে ঠিক হয়ে রয়েছে, সেটা সেই অনুযায়ী হওয়া উচিত।” তিনি ধুমাল আরও বলেন, “আমরা সব বোর্ডের সঙ্গে কথা বলে জেনে নিই ক্রিকেটারেরা খেলতে পারবে কি না। যদি কোনও ক্রিকেটারের দেশে ফিরে যাওয়ার বিশেষ কোনও প্রয়োজন থাকে, আমরা সেটার অনুমতিও দিই। সব দেশের বোর্ডই এই প্রতিযোগিতাকে সফল করতে চায়। আইপিএলের অংশ হতে চায় সব দেশই।” শুধু ইংল্যান্ডের ক্রিকেটারেরাই নন, বাংলাদেশের মুস্তাফিজুর রহমানও দেশের হয়ে খেলতে আইপিএলের মাঝপথে চলে গিয়েছিলেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…