উত্তপ্ত নন্দীগ্রাম, বাইকবাহিনীর হামলায় মৃত বিজেপির এক মহিলা কর্মী

খবর লাইভ:গভীর রাতে দুষ্কৃতী হামলায় উত্তপ্ত নন্দীগ্রাম। সশস্ত্র বাইক বাহিনীর আক্রমণে মৃত্যু হয়েছে সোনাচূড়ার বাসিন্দা বিজেপির মহিলা কর্মী রথিবালা আড়ির। তাঁর ছেলে সঞ্জয় আড়ির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকি ৭ জনের চিকিৎসা চলছে নন্দীগ্রামের সুপার স্পেশালিটি হাসপাতালে। ষষ্ঠ দফায় নির্বাচনের আগেই রক্তাক্ত নন্দীগ্রামে আদি-নব্য বিজেপি দ্বন্দ্বে আতঙ্কিত সাধারণ মানুষ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে ভোট প্রচারের শেষলগ্নে বুধবার সোনাচূড়ার মনসাপুকুর বাজার এলাকায় রাত পাহারা দিচ্ছিলেন বিজেপির কর্মী সমর্থকরা। সেই সময়ই রাত ২টো নাগাদ সশস্ত্র বাইক বাহিনী ওই বিজেপি কর্মীদের উপর চড়াও হয় বলে অভিযোগ। ধারালো অস্ত্রের এলোপাথাড়ি কোপে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বিজেপির মহিলা কর্মী। স্থানীয়রা পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সকাল থেকেই নন্দীগ্রামের বিভিন্ন রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির কর্মী -সমর্থকরা। রাস্তায় গাছ ফেলে, আগুন জ্বালিয়ে পদ্ম শিবিরের বিক্ষোভে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ।ঘটনাপ্রসঙ্গে নন্দীগ্রামের বিজেপি নেতা মেঘনাদ পাল তৃণমূলের দিকে আঙ্গুল তুললেও, এলাকার ঘাসফুলের কর্মীদের কথায় বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বের জেরেই এই ঘটনা। এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। তদন্তে নেমেছে পুলিশ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago