ভোট মিটলেও রাজ্যে থাকবে ৩২০ কোম্পানি বাহিনী

খবর লাইভ : বাংলায় অশান্তি পাকানোই মূল লক্ষ্য! আর সেকারণেই গাজোয়ারি করে একের পর এক সিদ্ধান্ত নিতে পিছপা হচ্ছে না মোদি সরকার। এবার ভোট প্রায় শেষ লগ্নে পৌঁছতেই নয়া নাটক। আগামী ৪ জুন, লোকসভা ভোটের ফল ঘোষণার পরেও ৩২০ কোম্পানি বাহিনীকে আরও ১৫ দিন এ রাজ্যে অমিত শাহের পুলিশ মোতায়েন থাকবে বলে স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর।

সূত্রের খবর, সিআইএসএফ, সিআরপিএফ, বিএসএফ এবং এসএসবি মিলিয়ে ৩২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যের বাছাই করা কিছু এলাকায় মোতায়ন রাখা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে মোদি সরকারের এমন সিদ্ধান্তের পর নড়েচড়ে বসে বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, দেশের একাধিক ডবল ইঞ্জিন রাজ্যে লাগাতার হিংসার ঘটনা ঘটলেও শুধুমাত্র বাংলাতেই জোর করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন চেষ্টা। চলতি লোকসভা ভোটের দিন ঘোষণার কয়েকদিনের মধ্যেই বাংলায় আসতে শুরু করে বাহিনী। এবার তাদের থাকার দিনক্ষণ নিয়ে শুরু বিতর্ক।

আরও পড়ুনঃ কোলাঘাটে শুভেন্দুর ভাড়া বাড়িতে তল্লাশি অভিযান চালাল পুলিশ
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিকের সাফাই,
বিগত বছরে পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা অবনতির একের পর এক বড় বড় ঘটনা ঘটে চলেছে। উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে ইডি এবং পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে এনআইএ-র মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা আক্রান্ত হয়েছেন বলেও অভিযোগ। তাই ভোট মিটলেও বাহিনী রাখতে চায় কেন্দ্র। তবে মোদি সরকার সাফাই দিলেও আদপে বাংলায় অশান্তি পাকানোর জন্যই শাহ পুলিশকে বাংলায় আরও বেশিদিন রাখার পরিকল্পনা মোদি সরকারের।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago