খবর লাইভ : ২০২৪ আইপিএল-এর ফাইনালে কলকাতা নাইট রাইডার্স । এদিন প্লে-অফের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারালো ৮ উইকেটে । কেকেআরের হয়ে অর্ধশতরান অধিনায়ক শ্রেয়স আইয়র এবং ভেঙ্কটেশ আইয়রের। কলকাতার হয়ে বল হাতে তিন উইকেট মিচেল স্টার্কের। এই জয়ের ফলে ২০২১ সালের পর ফের আইপিএল-এর ফাইনালে নাইট রাইডার্স।
আরও পড়ুনঃ ইমামদের রাজনীতি নিয়ে মমতাকে পাল্টা তোপ শুভেন্দুর
ম্যাচে এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। প্রথমে ব্যাট করতে নেমে ১৫৯ করে হায়দরাবাদ। হায়দরাবাদের হয়ে ৫৫ রান করেন রাহুল ত্রিপাঠী। তবে এদিন ব্যাট হাতে ব্যর্থ ট্র্যাভিস হেড এবং অভিষেক শর্মা। শূন্যরান করেন হেড। ৩ রান করেন অভিষেক। ক্লাসেন করেন ৩২ রান। কেকেআরের হয়ে তিন উইকেট নেন মিচেল স্টার্ক। ২ উইকেট নেন বরুণ চক্রবর্তী। একটি করে উইকেট নেন বৈভব অ্যারোরা, হর্ষিত রানা, সুনীল নারিন, আন্দ্রে রাসেল।
জবাবে ব্যাট করতে নেমে জয় তুলে নেয় কেকেআর। সৌজন্যে অধিনায়ক শ্রেয়স আইয়র এবং ভেঙ্কটেশ আইয়র। ৫১ রানে অপরাজিত ভেঙ্কটেশ। ৫৮ রানে অপরাজিত শ্রেয়স। ২৩ রান করেন গুরবাজ । ২১ রান করেন নারিন। হায়দরাবাদের হয়ে একটি করে উইকেট নেন প্যাট কামিন্স এবং নটরাজন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…