খবর লাইভ : ২১ জুন থেকে শুরু হতে চলেছে কোপা আমেরইকা কাপ। আর তারই জন্য ২৯ জনের দল ঘোষণা করলেন আর্জেন্তিনার কোচ লিওনেল স্কালোনি। এই দলকে নেতৃত্ব দেবেন লিওনেল মেসি। দলে রয়েছেন ডি মারিয়া। তবে দলে জায়গা হয়নি পাওলো দিবালা। গত কোপা আমেরিকা কাপে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্তিনা।
২১ জুন থেকে শুরু হচ্ছে কোপা আমেরিকা। তবে তার আগে দুটো প্রস্তুতি ম্যাচ খেলবে নীল-সাদার দল। আর্জেন্তাইনদের প্রীতি ম্যাচ দু’টি হবে ৯ এবং ১২ জুন।দলে গোলকিপার হিসেবে স্কালোনির প্রথম পছন্দ এমি মার্টিনেজ। বিশ্বকাপে সেরা গোলরক্ষক হয়েছিলেন তিনি। তার সঙ্গে দলে রয়েছেন ফ্র্যাঙ্কো আরমানি ও জেরোমিনো রুল্লি। তবে আটালান্টায় দুর্দান্ত খেলার পরেও বাদ পড়েছেন হুয়ান মুসো।
আরও পড়ুনঃ গড়িয়ায় বাম প্রার্থী সৃজনকে ‘গো ব্যাক’, গাড়ি লক্ষ্য করে ইট-বৃষ্টি
এক নজরে দেখে নেওয়া যাক আর্জেন্তিনার দল-
গোলরক্ষক: এমি মার্টিনেজ, ফ্রাঙ্কো আরমানি, জেরেমিনো রুল্লি।
ডিফেন্ডার: গঞ্জালো মন্টিয়েল, নাহুয়েল মোলিনা, লিওনার্দো বেলার্ডি, ক্রিশ্চিয়ানো রোমেরো, জার্মান পেজেল্লা, লুকাস কুয়ার্টা, নিকোলাস ওতামেন্দি, লিয়ান্দ্রো মার্টিনেজ, মার্কোস অ্যাকুইনা, নিকোলাস ত্যাগলিয়াফিকো, ভ্যালেন্টিন বার্কো।
মিডফিল্ডার: গুইদো রদ্রিগেজ, লিয়ান্দ্রো পারদেস, ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পল, এক্সিকুয়েল প্যালাসিওস, এনেজো ফার্নান্দেজ, জিওভান্নি লো চেলসো, ভ্যালেন্টিন কারবোনি।
ফরোয়ার্ড: ডি মারিয়া, লিওনেল মেসি, অ্যাঞ্জেল কোরেইরা, আলেজান্দ্রো গার্নাচো, নিকোলাস গঞ্জালেজ, লাওতেরো মার্টিনেজ, হুয়ান আলভারেজ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…