অগ্নিমিত্রার প্রচারে বাধা, মিঠুনের রোড শোয়ে ইট-বোতল বৃষ্টি: কাঠগড়ায় তৃণমূল

খবর লাইভ : বাংলায় নির্বাচনের প্রচারে আগেই এসেছেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। একাধিক জায়গায় বিভিন্ন প্রার্থী সমর্থনে প্রচার করেছেন তিনি। কিন্তু মেদিনীপুরে পৌঁছতেই তুলকালাম। মিঠুনের রোড শোয়ে ইট ছোড়ার অভিযোগ। কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল সেখানে।মঙ্গলবার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে সেখানে পৌঁছন মিঠুন চক্রবর্তী। চলছিল রোড শো। সেই সময় তাঁর সেই রোড-শোয়ে ইট ছোড়া হয় বলে অভিযোগ। এরপর কার্যত বিশৃঙ্খল পরিস্থিতি হয়। বিজেপি কর্মী-সমর্থকদের অভিযোগ, যে রাস্তা দিয়ে এই রোড শো হওয়ার কথা ছিল সেই সময় কয়েকজন তৃণমূল কর্মী সমর্থকরা মিঠুন উদ্দেশ্য করে কিছু ব্যানার-পোস্টার লিখে এনেছিলেন।

আরও পড়ুনঃ ‘জগন্নাথও মোদির ভক্ত’, প্রকাশ্যে ক্ষমা চাইলেন সম্বিত:প্রায়শ্চিত্ত করবেন

গলির ভিতর থেকে উড়ে আসছে একের পর এক জল ভর্তি বোতল। অভিযোগ, ছোড়া হয় ইটও।পুলিশের সামনেই মিঠুন চক্রবর্তীর রোড শোতে এভাবেই উত্তেজনা ছড়াল মেদিনীপুরে। আর, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বারবার মাইকে প্রচার করতে শোনা গেল বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে।রোড শোয়ে থাকাকালীন অগ্নিমিত্রা পাল অনুরোধ জানিয়ে বলেন, এগুলো করো না। এগুলো করো না। বোতল ছুড়ো না। এগিয়ে চলো, এগিয়ে চলো..’। এরপরই গলির দিকে ধেয়ে যান বিজেপি কর্মীরা। যার জেরে হুলস্থুল পরিস্থিতি তৈরি হয়।

মঙ্গলবার মেদিনীপুরে দলীয় প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে রোড শো করছিলেন মিঠুন চক্রবর্তী। মিছিল মেদিনীপুর শহরের বাটার মোড়ের কাছে পৌঁছতেই তাল কাটে। বিজেপির অভিযোগ, পাশের এই গলি থেকে এভাবেই একের পর এক বোতল ছোড়েন তৃণমূলের কর্মীরা। পাল্টা, বোতল ছুড়তে দেখা যায় বিজেপি কর্মীদেরও। একটা সময়, গলির ভিতরের দিকে ধেয়ে যায় বিজেপির কর্মীরা। হাতে কন্যাশ্রী-যুবশ্রীর প্ল্যাকার্ড হাতেও বিক্ষোভ দেখাতে দেখা যায় কয়েকজনকে।এক বিজেপি কর্মী বলেন,পুলিশ প্রশাসন দেখে মজা লুঠছে এখানে। কালো পতাকা দেখানো হয়েছে।মিছিল চলাকালীন ওরা প্রতিবাদ করছে কন্যাশ্রী-যুবশ্রী নিয়ে। তারপর ইট ছোড়াছুড়ি আরম্ভ করে দিয়েছে এরা। ইট ছুড়েছে, বোতল ছুড়েছে সব, তারপর পালিয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, রীতিমতো হিউম্যান শিল্ড করতে হয় মিঠুর চক্রবর্তীর নিরাপত্তারক্ষীদের। পরে, বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago