খবর লাইভ : সোমবার ব্যারাকপুরে ভোট। তার আগে আমডাঙায় বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শাসকদল অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে বিজেপি নেতা মহম্মদ আবু হেনার বাড়িতে হামলার ঘটনা ঘটে। অভিযোগ, দুষ্কৃতীদের বোমাবাজিতে আবু হেনার বাড়ি লক্ষ্য করে চার-পাঁচটি বোমা ছোড়া হয়। তাতে জানলার কাঁচ ভেঙে গিয়েছে। বাড়িতে ভাঙচুরও চালানো হয় বলে অভিযোগ। খবর পেয়েই ঘটনাস্থলে আসে আমডাঙা থানার পুলিশ।
স্থানীয় বিজেপি নেতা সঞ্জীব ওরাং বলেন, ‘‘তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে। তাই এ সব করছে তারা। আক্রান্ত বিজেপি নেতাকে নিরাপত্তা দেওয়া হোক।’’ পদ্মশিবিরের এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে শাসকদল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…