সন্ন্যাসীদের হুমকি দেওয়ার এত সাহস পান কী করে ? মমতাকে তোপ মোদির

খবর লাইভ  :  রবিবার বাংলায় মেরুকরণের নতুন বিতর্ক অন্য মাত্রা পেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তৃতায়। এই বিতর্কের সূত্রপাত অবশ্য শনিবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মীয় সংগঠন রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সঙ্ঘ এবং ইসকন প্রসঙ্গ নিয়ে আসেন তাঁর নির্বাচনী বক্তৃতায়। সেখানে আক্রমণের সুরও ছিল। হিন্দু সন্ন্যাসীদের অপমান করার সাহস তৃণমূলনেত্রী কোথা থেকে পেলেন এমন প্রশ্ন তুলে পুরুলিয়ার সভা থেকে আক্রমণ শানান মোদী। তিনি সরাসরি মমতার মন্তব্যের জবাব ভোটের মাধ্যমে দিতে বলেন। পুরুলিয়ায় মোদি বলেন, ‘‘বাংলার সেবা-সংস্কৃতির প্রতি যারা কোনও শ্রদ্ধা রাখে না তাদের আপনাদের ভোটশক্তি দিয়ে এমন সাজা দিতে হবে যাতে ওরা কখনও আমাদের সন্ত, মহন্ত, মহাপুরুষদের অপমান না করতে পারে।’’

তিনি বলেন, ‘‘আমি সরাসরি বলছি মুসলিম কট্টরবাদীদের খুশি করতেই তৃণমূল হিন্দু সন্ন্যাসীদের আক্রমণ করছে। খারাপ খারাপ কথা বলছে।’’শনিবার আরামবাগ লোকসভা কেন্দ্রের গোঘাটে সভা ছিল মমতার। সিপিএম জমানায় গোঘাটে সন্ত্রাসের প্রসঙ্গ উত্থাপন করেন তৃণমূলনেত্রী। সেই প্রসঙ্গেই ওই সময়ে সিপিএমের হাতে ‘আক্রান্তদের’ সাহায্যার্থে কামারপুকুরের রামকৃষ্ণ মিশনের ভূমিকার প্রশংসা করেন মমতা। একই সঙ্গে এখনকার সন্তদের একাংশের ভূমিকা নিয়ে সমালোচনাও করেন তিনি। মমতা বলেন, “সব সাধু সমান হয় না। সব স্বজন সমান হয় না। আমাদের মধ্যেও কি আমরা সবা‌ই সমান? এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন। আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ।ভারত সেবাশ্রম সঙ্ঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধার্ঘ্যের তালিকায় তারা দীর্ঘ দিন ধরে আছে। কিন্তু যে লোকটা বলে, তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসতে দেব না, সেই লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ, সে ডাইরেক্ট পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছে।’’ ‘দিল্লির আজ্ঞাবহ’ হিসেবে মহারাজদের একাংশ কাজ করেছেন বলেও অভিযোগ করেছেন মমতা। তৃণমূলের সর্বময় নেত্রী বলেন, ‘‘দিল্লি থেকে নির্দেশ আসে। বলে, বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো। কেন করবে সাধুসন্তেরা এই কাজ?

পুরুলিয়ার সভায় বক্তৃতার শেষ অংশে মোদি এই প্রসঙ্গ শুরুই করেন একটি ‘গম্ভীর বিষয়’ বলে। স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্মসভায় গিয়ে অনেকের সমালোচনার মুখে পড়েছিলেন জানিয়ে ঢোকেন মমতার বক্তব্য বিষয়ে। তিনি বলেন, ‘‘তৃণমূল সরকার এ বার সব মাত্রা পার করে গিয়েছে। আজ দেশে এবং বিদেশে খ্যাত ইসকন, স্বামী বিবেকানন্দের বানানো রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম সঙ্ঘ, যাদের সেবা এবং সৎ কাজের জন্য গোটা দুনিয়া জানে। ভারতের নাম উজ্জ্বল করে। কিন্তু আজ বাংলার মুখ্যমন্ত্রী রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসীদের প্রকাশ্যে হুমকি দিচ্ছেন।মোদি তিন প্রতিষ্ঠানের প্রবক্তাদের নাম উল্লেখ করে বলেন, ‘‘ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, স্বামী বিবেকানন্দ এবং স্বামী প্রণবানন্দের মতো আধ্যাত্মিক গুরুদের অপমান এই দেশ কখনও সহ্য করবে না।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

6 months ago