খবর লাইভ : ফের সমালোচকদের একহাত নিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। চলতি আইপিএল-এ আজ প্লে-অফের ম্যাচে নামছে আরসিবি। এই ম্যাচে ফ্যাফ ডুপ্লেসিদের সামনে চেন্নাই সুপার কিংস। তবে সেই ম্যাচে নামার আগে ফের একবার সমালোচকদের একহাত নিলেন তিনি। বলা ভালো একহাত নিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্করকে।
চলতি আইপিএল-এ দুরন্ত ফর্মে আছেন বিরাট কোহলি। কমলা টুপির দৌঁড়ে আছেন তিনি। তবে রান পেলেও তাঁর মন্থর ব্যাটিং নিয়ে উঠছে প্রশ্ন। সেই নিয়ে বারবার সমোলচিত হচ্ছেন তিনি। আর এই নিয়ে এবার মুখ খুললেন বিরাট। তিনি বলেন, “সব বিষয়ে প্রতিক্রিয়া আমি দিই না। মাঠে কী করতে পারি তা আমার জানা রয়েছে। আমার দক্ষতা নিয়ে কাউকে বলার কিছু নেই। ম্যাচ কীভাবে জিতব, তা নিয়ে কখনও কাউকে আমি প্রশ্ন করিনি। কারওর কাছে জিজ্ঞাসাও করিনি। অভিজ্ঞতা আমাকে অনেককিছু শিখিয়েছে। এগুলো হঠাৎ করে হয়নি। ধরুন একটা বা দুটো ম্যাচ আমি জিতিয়েছি, কিন্তু দাঁড়িয়ে থেকে যদি বারবার ম্যাচ জেতাই তাহলে সেটা বাই চান্স হয় না।“
এদিকে আজ হাড্ডাহাডি ম্যাচে নামছে আরসিবি। সামনে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। যে জিতবে সেই পাবে প্লে-অফের টিকিট।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…