খবর লাইভ : আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনাও রয়েছে। বিকেল ৪টে ৫০ মিনিটে আলিপুর আবহাওয়া দফতর থেকে বৃষ্টির আপডেট দেওয়া হয়েছে। কলকাতা এবং উত্তর ২৪ পরগনা— দুই জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে।আগামী দু-এক ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
শনিবারের সকাল থেকেই যে হারে গরম অনুভূত হয়েছে তাতে কার্যত নাজেহাল অবস্থা বাঙালির। আবহাওয়া দফতর অবশ্য ইতিমধ্যেই জানিয়েছে, সোমবার থেকে তাপমাত্রার পতন হতে শুরু করবে। গত কয়েক দিনে গরম বাড়লেও তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি না হলেও বাতাসে আর্দ্রতা থাকায় অস্বস্তি বেড়েছে। তবে উইকেন্ডে বৃষ্টি যে যথেষ্ট স্বস্তিদায়ক হবে এমনটাই মনে করছেন সাধারণ মানুষ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…