খবর লাইভ : সিকিমে ভয়াবহ দুর্ঘটনার কবলে পর্যটক বোঝাই গাড়ি। প্রাণ গিয়েছে চালক-সহ দু’জনের। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে সিকিমের সিংটামের কাছে।
কলকাতার ৫ জনের একটি পরিবার গাড়িতে করে শিলিগুড়ি থেকে গ্যাংটকের দিকে যাচ্ছিল। যাওয়ার পথে সাংখোলার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রানি নদীতে পড়ে যায় পর্যটক-বোঝাই গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির চালক এবং ৭২ বছর বয়সি কলকাতার বাসিন্দা রবীন্দ্রনাথ পালের। প্রশাসনিক সূত্রে খবর, দুর্ঘটনায় জখম হয়েছেন আরও চার বাসিন্দা- তাপস পাল (৩৩), কৃষ্ণা পাল (৩৬), মীরা পাল (৬০) এবং চার বছরের শিশু। তাদের উদ্ধার করে গ্যাংটকের সেন্ট্রাল রেফারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেহগুলি উদ্ধার করে সিংটাম হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে চালকের পরিচয় এখনও জানা যায়নি। দুর্ঘটনার কারণ জানার জন্য তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…