খবর লাইভ : তীব্র দাবদাহ থেকে সাময়িক স্বস্তি মিলল ঝড়বৃষ্টিতে ঠিকই, মালদহে বজ্রপাতে মর্মান্তিকভাবে মৃত্যু হল ১১ জনের। জানা গিয়েছে, মৃতদের মধ্যে তিন নাবালক ও দুই যুবক রয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, পুরাতন মালদহের সাহাপুর এলাকায় একটি আম বাগানে আম যোগানোর কাজে ব্যস্ত ছিল কয়েকজন যোগানদার। সেই সময় বজ্রপাতে মৃত্যু হয় তাদের। ঝড়ের সময় জমিতে ধান কাটতে গিয়ে এক প্রৌঢ়ার মৃত্যু হয়। মৃতদের পরিবারকে দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন জেলাশাসক নীতিন সিংহানিয়া। তিনি জানিয়েছেন, মৃতদের দুর্যোগ তহবিল থেকে দু’লক্ষ টাকা করে দেওয়া হবে। নির্বাচনী বিধিনিষেধ রয়েছে। কিন্তু বিপর্যয় ঘটে গিয়েছে। তাই প্রশাসনের পক্ষ থেকে মৃত ব্যক্তিদের পরিবারকে সমস্ত রকমের সাহায্য করা হচ্ছে।’’
আরও পড়ুনঃ হাই কোর্টে সাময়িক স্বস্তি সন্দেশখালির বিজেপি নেত্রী মাম্পি দাসের
বৃহস্পতিবার বিকালে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এলে বাজ পড়ে মৃত্যু হয় তিন জনের।মৃতদের নাম চন্দন সাহানি (৪০),রাজ মৃধা(১৬) মনোজিৎ মন্ডল (২১)।মৃতরা তিনজনই পুরাতন মালদহের সাহাপুর এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আম কুড়োতে গিয়ে মৃত্যু হয়েছে তাঁদের। গাজোলের আদিনাতেও বজ্রপাতে একাদশ শ্রেণির ছাত্রের মৃত্যু হয়েছে। মৃত ছাত্রের নাম অসিত সাহা (১৯)। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, ঝড়ের সময় অসিতও আম বাগানে আম কুড়োতে গিয়ে মারা গিয়েছে। মানিকচক ব্লকেও প্রাণ গিয়েছে দুই নাবালক ও এক বৃদ্ধের। মৃতদের নাম শেখ সাবরুল (১১), রানা শেখ (১১) এবং অতুল মণ্ডল (৬৫)। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাবারুল চৌকি মিরদাদপুর অঞ্চলের নিহালুটোলার আম বাগানে আম কুড়োতে গিয়েছিল। সে মহম্মদটোলার বাসিন্দা এবং অতুল হাড্ডাটোলার বাসিন্দা। ঝড়ের সময় জমিতে ধান কাটতে গিয়ে মৃত্যু হয় রতুয়া থানা এলাকার বাসিন্দা সুমিত্রা মণ্ডলের (৪৫)।
মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরই পাশাপাশি, বাজ পড়ে আহত হয়েছে দুজন।আহতদের নাম ফাতেমা বিবি,বাড়ি ইংরেজবাজারের বুধিয়া এলাকায়, অন্যজন দুলু মন্ডল, বাড়ি পুরাতন মালদহের ‘সাহাপুর এলাকায়।সে অষ্টম শ্রেণীতে পড়ে।এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…