খবর লাইভ : ইজরায়েলি সামরিক বাহিনীর ঘাঁটি লক্ষ্য করে ৬০টিরও বেশি রকেট ছুঁড়ল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা। বুধবার রাতে চালানো ইজরায়েলি হামলার প্রতিবাদে বৃহস্পতিবার এই হামলা চালায় ইরান সমর্থিত গোষ্ঠীটি।
আরও পড়ুনঃ মালদহে বাজ পড়ে মর্মান্তিকভাবে মৃত ১১, দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা
বিবৃতির মাধ্যমে হিজবুল্লা জানিয়েছে, ইজরায়েলের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ৬০টিরও বেশি কাতিউশা রকেট হামলা করা হয়েছে। বুধবার রাতে লেবাননের বেক্কা এলাকায় চালানো ইজরায়েলি হামলার প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি। তবে ইজরায়েলি হামলায় কেউ নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। অন্যদিকে, হিজবুল্লার হামলায় ক্ষতি সম্পর্কে কোনও তথ্য দেয়নি ইজরায়েল।
পশ্চিম এশিয়ার অন্যতম বৃহৎ এবং শক্তিশালী হিজবুল্লা বাহিনীতে রয়েছেন লক্ষাধিক যোদ্ধা। অতীতে বেশ কয়েক বার ইজরায়েলের বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধ লড়াই চালিয়েছে হিজবুল্লা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…