বেসরকারিকরণের আশঙ্কা কলকাতা মেট্রোয়, একাধিক রুটে বেসরকারি সংস্থার কর্মী নিয়োগ

খবর লাইভ : একাধিক চালু হওয়া বা হতে চলা রুটে এবার বেসরকারি সংস্থার কর্মীরা কাজ করবেন? যার জেরে বেসরকারিকরণের আশঙ্কা তৈরি হয়েছে। এই অবস্থায় বেসরকারিকরণের প্রতিবাদ জানিয়ে আন্দোলনে নামছে মেট্রো ইউনিয়নগুলি।

আজ, বুধবার মেট্রো ভবনে হবে বিক্ষোভ সমাবেশ। কলকাতা মেট্রোর ‘মেন্স ইউনিয়ন’ দমদম স্টেশনের বাইরে কলকাতা মেট্রোর বেসরকারিকরণের ভাবনার বিরোধিতায় বিক্ষোভ প্রদর্শন করে।

আরও পড়ুনঃ নজির গড়লেন ভারতের মহিলা টেবল টেনিস খেলোয়াড় মণিকা বাত্রা
এদিকে মেট্রোতে একাধিক নতুন রুট চালু হলেও একটিও নতুন পদের অনুমোদন মেলেনি। এই আবহে ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া-এসপ্ল্যানেড পথে ইতিমধ্যেই প্রায় ১০০ জন বেসরকারি সংস্থার কর্মীকে ব্যবহার করা হচ্ছে। নিউ গড়িয়া-রুবি এবং জোকা-মাঝেরহাট মেট্রোপথেও একাধিক কাজে বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষীদের ব্যবহার করা হচ্ছে।

বিগত দিনে স্মার্ট কার্ড চালু হওয়ার পর থেকে একাধিক মেট্রো স্টেশনে বুকিং কাউন্টারের সংখ্যা কমে গিয়েছে। স্থায়ী কর্মী নিয়োগ কমেছে। এরই মাঝে নিরাপত্তার জন্য ইস্ট-ওয়েস্ট মেট্রোর ‘টিকেটিং জোন’-এ বেসরকারি সংস্থার কর্মীদের নিয়োগ করা হচ্ছে। যার জেরে কলকাতা মেট্রোর বেসরকারিকরণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago