খবর লাইভ : মহারাষ্ট্রের নান্দেড়ে আয়কর দফতরের অভিযানে উদ্ধার হল ১৭০ কোটি নগদ টাকা, কেজি কেজি সোনা। ভান্ডারী ফিনান্স এবং আদিনাথ কো-অপারেটিভ ব্যাঙ্কে তল্লাশি চালিয়ে এই সম্পত্তি উদ্ধার হয়েছে।
আয়কর দফতর সূত্রে খবর, নান্দেড়ে ভান্ডারীদের ‘ভান্ডার’ থেকে মোট ১৭০ কোটি টাকার হিসাব বহির্ভূত সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। তাতে রয়েছে ১৪ কোটি নগদ টাকা। যে টাকা গুনতে ব্যাঙ্ক থেকে আনা হয় টাকা গোনার যন্ত্র। সেই যন্ত্র চালিয়েও সব টাকা গুনতে সময় লেগে যায় প্রায় ১৪ ঘণ্টা! এ ছাড়া উদ্ধার হয়েছে ৮ কেজি সোনা এবং প্রচুর নথিপত্র।
আরও পড়ুনঃ শেষ তিন পর্বে রাজ্যে বাড়ানো হচ্ছে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী
জানা গিয়েছে, একশো জনেরও বেশি আয়কর আধিকারিক ২৫টি গাড়িতে চেপে নান্দেড়ে পৌঁছন। নান্দেড়ের আলি ভাই টাওয়ার নামের বিল্ডিংয়ে ভান্ডারী ফাইনান্স প্রাইভেট লিমিটেডের কার্যালয়ে গিয়ে তল্লাশি শুরু করে আয়কর দফতর।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…