খবর লাইভ : রাজস্থানের হিন্দুস্তান কপার লিমিটেডের তামার খনি থেকে শেষমেশ উদ্ধার করা হল আটকে পড়া ১৫ কর্মীকে। বর্তমানে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের ইতিমধ্যে উদ্ধার করে জয়পুরের হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্থিতিশীল রয়েছেন বলেই খবর। তবে ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অশান্ত হয়ে উঠেছে এলাকা।
মঙ্গলবার রাতে রাজস্থানের ঝুনুঝুনু জেলায় অবস্থিত হিন্দুস্তান কপার লিমিটেডের একটি তামার খনিতে বিপর্যয় ঘটে। ওই খনি পর্যবেক্ষণে গিয়েছিলেন কলকাতার ভিজিল্যান্স টিম। কাজ শেষ হতেই তাঁরা যখন উঠে আসছিলেন, সেই সময় খনির ভিতরে আচমকাই ছিঁড়ে পড়ে লিফটের তার। দুর্ঘটনায় এইচসিএলের আধিকারিক-সহ ১৪ জন কর্মী আটকে পড়েন।
আরও পড়ুনঃ নজির গড়লেন ভারতের মহিলা টেবল টেনিস খেলোয়াড় মণিকা বাত্রা
তবে মঙ্গলবার রাত থেকেই জোরকদমে শুরু হয় উদ্ধারকাজ। শেষমেশ, দীর্ঘ ১২ ঘণ্টা পর সুরক্ষিতভাবে উদ্ধার করা হল আটকে থাকা ১৪ জনকেই। তবে আচমকা এমন বিপর্যয়ে আপাতত ওই খনিতে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…