খবর লাইভ : যোগ্য – অযোগ্য কারা? রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের চাকরি বাতিল হয়ে যায় এই একটা প্রশ্নের সদুত্তর না মেলার জন্য। যদিও কলকাতা হাই কোর্টের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এসএসসি জানিয়েছে তালিকা করে যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব। এবার জেলা ভিত্তিক তালিকা ধরে প্রায় ৪৩২৭ জন ‘অযোগ্য’কে তলব করা শুরু করেছে সিবিআই। সোমবারের পর মঙ্গলেও চলছে জিজ্ঞাসাবাদ। সিবিআই সূত্রে খবর, পরীক্ষার অ্যাডমিট কার্ড ও বেতন পাওয়ার নথি-সহ ‘অযোগ্য’ শিক্ষকদের নিজাম প্যালেসের তলব করা হয়েছে। ওএমআর যাচাইকারী সংস্থা নাইসা থেকে সিবিআই যে হার্ড ডিস্ক উদ্ধার করেছে, সেখানেই কারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন, কাদের ওএম আর- এ কারচুপি হয়েছে তার সম্পূর্ণ তালিকা রয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এসএসসি অনেককে চিহ্নিত করেছে। এবার ৬টি তালিকা ধরে তাঁদেরই তলব করছে সিবিআই।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…