শর্তসাপেক্ষে জামিন কয়লা মামলায় মূল অভিযুক্ত অনুপ মাজির!

খবর লাইভ : কয়লা মামলায় মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালাকে শর্তসাপেক্ষে জামিন দিল আদালত। মঙ্গলবারের শুনানিতে বিশেষ সিবিআই আদালতের বিচারক মামলার তদন্তে কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে উষ্মাপ্রকাশ করেন।

মঙ্গলবার সকালেই জামিনের আর্জি নিয়ে আসানসোল আদালতে আত্মসমর্পণ করেন লালা ওরফে অনুপ মাজি। কয়লা কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত লালার বিরুদ্ধে সিবিআই-এর তরফে অভিযোগ করা হলেও সুপ্রিম কোর্টে রক্ষাকবচ পান তিনি। সেই শীর্ষ আদালতের নির্দেশ মেনেই আত্মসমর্পণ করেন।আগামী ২১ মে কয়লা মামলায় শেষ চার্জশিট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী। তার পরই ট্রায়াল শুরু হওয়ার কথা । আদালত সূত্রে খবর জামিনের আবেদন নিয়েই অনুপ আদালতের দ্বারস্থ হন। ২০২০ সাল থেকে কয়লা মামলার তদন্ত করছে কেন্দ্রীয় এজেন্সি। ইতিমধ্যেই বাড়ি, অফিসে তল্লাশি চালিয়ে অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

এদিন শুনানি শুরু হতেই জামিন পেয়ে যান লালা। আদালত সূত্রে জানা যাচ্ছে ১০ লক্ষ টাকায় শর্তসাপেক্ষে তাঁকে জামিন দেওয়া হয়েছে। পাশাপাশি বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে যার মধ্যে অন্যতম হচ্ছে অনুমতি ছাড়া নিজের এলাকা ছেড়ে কোথাও যেতে পারবেন না অনুপ। কয়লা মামলায় তদন্তকারীদের ভূমিকায় খুশি নয় আদালত, তা এদিন স্পষ্ট করে জানিয়ে দেন বিচারক।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago