খবর লাইভ : রাজ্যপালকে ২১ টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।আদালত নির্দেশ দিয়েছে রাজ্যের পাঠানো তালিকা থেকে তাঁকে যোগ্য ব্যক্তিকে উপাচার্য হিসাবে নিয়োগ করতে হবে। এরপর আদালতের নির্দেশ মেনেই রাজ্যের পাঠানো তালিকা থেকেই উপাচার্য নিয়োগ করতে চলেছেন তিনি। শুক্রবারের মধ্যেই তাঁর কমপ্লায়েন্স রিপোর্ট দিতে হবে রাজ্যপালকে। দ্রুত ২১টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যপালকে পুরোনো নির্দেশ মেনেই।এমনটাই দাবি করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। উপাচার্য নিয়োগ মামলা দেশের সর্বোচ্চ আদালত আবার শুনবে আগামী শুক্রবার। এরই মধ্যে রাজ্যের আরও তিনটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ঝাড়গ্রামের সাধুরাম চাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়, তারকেশ্বর রানি রাসমণি গ্রিন বিশ্ববিদ্যালয় এবং ঠাকুরনগরের হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগ করেছেন তিনি। রাজভবন সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রামের সাধুরাম চাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন অধ্যাপক কল্লোল মজুমদার। হুগলির তারকেশ্বর রানি রাসমণি গ্রিন বিশ্ববিদ্যালয় এবং ঠাকুরনগরের হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আশুতোষ ঘোষকে। সুপ্রিম কোর্ট আচার্য বোসকে নির্দেশ দিয়েছে রাজ্যের কোনও বিশ্ববিদ্যালয় উপাচার্যহীন থাকবে না। প্রসঙ্গত, উপাচার্যহীন বিশ্ববিদ্যালয়গুলিতে অস্থায়ী উপাচার্য নিয়োগ করেছিলেন আচার্য সিভি আনন্দ বোস। রাজ্যের উচ্চ শিক্ষা দফতরের অভিযোগ ছিল, তাদের না জানিয়েই নিজের পছন্দ মতো ব্যক্তিদের নিয়োগ করছেন বোস। সমস্যার সমাধানে রাজভবনে আসেন খোদ অ্যাটর্নি জেনারেল। মামলা পৌঁছয় সুপ্রিম কোর্ট পর্যন্ত।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…